IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নোয়াখালীর সুবর্ণচরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর সুবর্ণচরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

কুপিয়ে জখম, ছুরিকাঘাত

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচরে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় নিহত যুবক কামাল উদ্দিনের মোটরসাইকেলটিকেও ভাঙচুর করে তারা।

বুধবার (৯ জুন) দুপুরে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামের একটি দোকানে চা খাওয়া অবস্থায় ওই এলাকার সন্ত্রাসী মাইন উদ্দিন, রফিক, ইসমাইল, আহসান উল্লাহর নেতৃত্বে প্রবাসী কামাল উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময়ে প্রবাসীর মাথায় উপর্যুপরি রামদা দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। হামলাকারীরা কামালের একটি পাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে কামালের আত্মীয় স্বজন ও এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এলাকাবাসী কামালকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সে মারা যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল জানান, এ ঘটনায় পুলিশ এনায়েত নামে একজনকে আটক করেছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31