IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> চ্যাপ্টার ক্লোজড!

চ্যাপ্টার ক্লোজড!

ধূমকেতু নিউজ ডেস্ক : নিখিলের সঙ্গে তার কোনোদিন বিয়ে হয়নি, কেবল সহবাস করেছিলেন এমন মন্তব্য করেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। অভিনেত্রীর এমন বক্তব্যের পর তা ঘিরে নেটদুনিয়ায় শুরু হয় তোলপাড়। আর এবার নিজের ইনস্টাগ্রাম থেকে নিখিলের সঙ্গে বিয়ের সব ছবি সরিয়ে ফেললেন তিনি। অভিনেত্রীর অ্যাকাউন্টে ঢুঁ মারলেই তা স্পষ্ট হয়ে যাচ্ছে।

নতুন এই মন্তব্যের পর অ্যাকাউন্ট থেকে সব ছবি সরিয়ে ফেলেছেন নুসরত। এমন কি রথযাত্রায় ইসকনের মন্দিরে নিখিল ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ভাইরাল হওয়া ছবিরও দেখা মিলল না। কেবল হানিমুনে নিখিলের তুলে দেওয়া কয়েকটি ছবিই রেখেছেন নুসরত।

২০১৯ সালের লোকসভা ভোটে জয়ের কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরত। তাদের সেই বিয়ে হয় তুরস্কে। সেই সময় বিয়ের ছবি ভাইরাল হয় নেটজগতে। এবার সেগুলো সরিয়ে ফেললেন তিনি।

প্রসঙ্গত, তুরস্কে বিয়ে সম্পর্কে টালিউড অভিনেত্রী নুসরত বলেন, ‘তুরস্কের বিবাহ আইন অনুযায়ী এটা অবৈধ। হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে রেজিস্ট্রেশনও হয়নি। ফলে এটা আইনত সিদ্ধ নয়। নিখিলের সঙ্গে আমি লিভ-ইন সম্পর্কে ছিলাম। এটা বিয়েই নয়। সুতরাং বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’

এদিকে অভিনেত্রীর সমস্ত গয়না, জামাকাপড় নিখিলের কাছেই রয়েছে বলে দাবি তার। মুখ খুলেছেন নিখিল জৈনও। গণমাধ্যমকে তিনি জানান- ‘আমার বিরুদ্ধে নুসরত যে অভিযোগ এনেছে তা শুনে খারাপ লাগল, মানুষ হিসাবে খারাপ লাগারই কথা, কিন্তু আমি তার বিরুদ্ধে কিছুই বলতে চাই না। যা হয়েছে তা সকলের সামনে ঘটেছে।
সূত্র : জি ২৪ঘণ্টা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31