IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে ধর্ষণচেষ্টার অভিযোগকারীকে শালিসের আশ্বাস দিয়ে ইউপি চেয়ারম্যানের হয়রানি, অবশেষে মামলা

বদলগাছীতে ধর্ষণচেষ্টার অভিযোগকারীকে শালিসের আশ্বাস দিয়ে ইউপি চেয়ারম্যানের হয়রানি, অবশেষে মামলা

মামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে ধর্ষণচেষ্টার অভিযোগ শালিসের আশ্বাসে দিয়ে ভুক্তভোগীকে হয়রানি করার অভিযোগ উঠেছে মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাদি চৌধুরী টিপুর বিরুদ্ধে। বিচার না পেয়ে অবশেষে ১০ জুন (বৃহস্পতিবার) থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন ঐ ভুক্তভোগী। মামলার পর আসামীকে অটক করে থানা পুলিশ।

ভুক্তভোগী ও থানা সূত্রে জানা যায়, মথুরাপুর ইউপির জগৎনগর কলকুঠি গ্রামের নজিবর রহমানের ছেলে আব্দুল করিম (৩৬) ২৯ মে সকাল আনুমানিক সাতটার দিকে একই গ্রামের এক গৃহবধুর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এসময় গৃহবধুর চিৎকারে আব্দুল করিম পালিয়ে যায়। এর বিচার চেয়ে ঐদিন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপুর কাছে যায় ভুক্তভোগী ও তার পরিবার। ইউপি চেয়ারম্যান তাদের সুষ্ঠু বিচার করে দেওয়ার আশ্বাস দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর বিভিন্ন তারিখ দিয়ে ভুক্তভোগী পরিবারের সাথে প্রতারণা করেন চেয়ারম্যান। অবশেষে অনেক তালবাহানার পর ৯ জুন দুই পক্ষকে নিয়ে শালিসে বসে চেয়ারম্যান।

কিন্তু কোনো মিমাংসা না করেই তাদের ফিরিয়ে দেয়। অবশেষে বিচারের আশায় ভুক্তভোগী বাদী হয়ে ১০ জুন আব্দুল করিমকে আসামী করে বদলগাছী থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন।

এবিষয়ে মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, আমি দুই পক্ষকে নিয়ে বসেছিলাম। কিন্তু অভিযোগের সত্যতা না পাওয়ায় বিচার করতে পারিনি। তবে বিষয়টি আমি তদন্ত করে দেখে বিচার করে দিতে চেয়েছিলাম। আপনি কি ধর্ষচেষ্টার বিচার করতে পারেন বলে প্রশ্ন করলে তিনি বিষয়টি এরিয়ে যান।

এবিষয়ে বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার শালিস করার এষতিয়ার কোন ইউপি চেয়ারম্যানের নেই। থানায় অভিযোগ পাওয়ামাত্র অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31