IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> প্রবাস >> অবশেষে চুক্তি স্বাক্ষর, ইসরাইলের নতুন সরকারের শপথ রোববার

অবশেষে চুক্তি স্বাক্ষর, ইসরাইলের নতুন সরকারের শপথ রোববার

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরাইলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ আটদলের সঙ্গে জোট গঠনে চুক্তি সাক্ষর সম্পন্ন করেছেন। শুক্রবার ইয়ামিনা এবং ইয়েস আতিদ পার্টি চুক্তিতে সাক্ষর করেন।

সম্প্রতি ইসরাইলে ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিদের নেতৃত্বে ৮ দল মিলে একটি জোট গঠন করেছে। আগামী রোববার দেশটির পার্লামেন্টে ১২০ আসনের মধ্যে ৬১ আসন পেলে সরকার গঠন করতে পারবে নতুন এ জোট। অন্যথায় ইসরাইলে দুই বছরে পঞ্চমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।

চুক্তি অনুযায়ী, প্রথম দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট এরপর দায়িত্ব নেবেন ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিদ।

আগামী রোববার ইসরাইলে নতুন সরকার গঠন হলে দেশটিতে বেনিয়ামিন নেতানিয়াহু যুগের অবসান ঘটবে। বিগত ১২ বছর যাবৎ তিনি ইসরাইল শাসন করছেন। নতুন জোটের সরকার গঠন নিশ্চিত জেনে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংসদে তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে থাকবেন।

জোট গঠনের চুক্তি সাক্ষরের পর ইসরাইলের আসন্ন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ইসরাইলে আড়াই বছরে রাজনৈতিক সংকট শেষ হচ্ছে। নতুন সরকার ব্যতিক্রম ছাড়াই ইসরাইলের ধর্মীয়, ধর্মনিরপেক্ষ, আল্টা অর্থোডক্স, আরবসহ সবার জন্য কাজ করবে। অংশীদারিত্ব এবং এবং জাতীয় দায়িত্ববোধ থেকে আমরা সবাই একত্রে কাজ করবো।

ইসরাইলের এই ভাবি প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলের জনগণ কার্যকর দায়িত্বশীল সরকারের যোগ্য দাবিদার। নতুন সরকার এজেন্ডার শীর্ষে ‘দেশের কল্যাণ’ রেখেছে। এই কারণেই মূলত এই ‘ঐক্যের সরকার’ গঠিত হচ্ছে।

সরকারের সকল অংশীজন অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, নতুন সরকারের হবে জনগণের সরকার।

লাপিদ প্রথম ব্যক্তি যিনি আটদলের মধ্যে সর্বপ্রথম রাম দলের (ইউনাইটেড আরব লিস্ট) সঙ্গে চুক্তি সাক্ষর করেন। ইসরাইলের রাম দল ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের ১৯৭৪ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীত্বের পর এই প্রথম জোট সরকারের অংশ হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31