IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে করোনায় আরো একজনের মৃত্যু, বিধিনিষেধ বাড়লো ২৩ জুন পর্যন্ত

নিয়ামতপুরে করোনায় আরো একজনের মৃত্যু, বিধিনিষেধ বাড়লো ২৩ জুন পর্যন্ত

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে করোনা আক্রান্ত হয়ে আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬ জন। উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন ৪জন। নতুন করে করোনা আক্রান্ত হয়ে উপজেলার রসুলপুর ইউনিয়নের নিমদীঘি গ্রামের জমির উদ্দিনের ছেলে মনসুর আলী (৭০) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উপজেলায় ৭ দিনের বিশেষ লকডাউন এবং দ্বিতীয় মেয়াদে আরো ৭ দিনের বিশেষ বিধিনিষেধ শেষে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি রোধে বৃহস্পতিবার ১৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত তৃতীয় বারের মত বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বুধবার ১৬ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে জেলা প্রশাসক হারুন অর রশিদ এ ঘোষণা দেন।

স¤প্রতি উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁর নিয়ামতপুরে গত ৩ জুন থেকে ৭ দিনের সর্বাত্মক বিশেষ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল স্থানীয় প্রশাসন। ১০ জুন থেকে ১৬ জুন পর্যন্ত দ্বিতীয় দফায় বিশেষ বিধি নিষিধ আরোপ করেছিল উপজেলা প্রশাসন।

দ্বিতীয় দফায় বিশেষ বিধিনিষেধ শেষ দিনে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা বলেন, ‘করোনা সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় আগামীকাল ১৭ জুন থেকে আগামী ২৩ জুন মধ্যরাত পর্যন্ত পূর্বের সকল শর্তাবলী দিয়ে বিশেষ বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে দোকান, মার্কেট সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। মাস্ক পরিধান কিংবা স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় হলে উক্ত দোকান বা মার্কেট তাৎক্ষনিক বন্ধ করে দেওয়া হবে। সকল প্রকার দায়ের দোকান বন্ধ থাকবে। হোটেল রেস্তোরা বন্ধ থাকবে তবে মিষ্টির দোকানে পার্সেল আকারে বিক্রি করা যাবে। সকল প্রকার সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। তবে কাঁচা বাজার স্বাস্থ্যবিধি মেনে সন্ধ্যে ৬টা পর্যন্ত বেচা কেনা করতে পারবে। অতি জরুরী ছাড়া সন্ধ্যে ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ীর বাইরে আসা যাবে না। সকল প্রকার বাস সার্ভিস বন্ধ থাকবে তবে সিএনজি ও অটোসমূহ শুধুমাত্র দুইজন যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে। এনজিও কার্যক্রমও বন্ধ থাকবে। জনসমাগম হয় এমন কোন অনুষ্ঠান যেমন রাজনৈতিক ও ধর্মীয অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান, জন্মদিন ও পিকনিক করা যাবে না। মাস্ক পরিধান কিংবা স্বাস্থ্যবিধি পালনে ব্যত্যয় ব্যক্তিকে রাস্তায় পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুম্মার নামাজসহ প্রতি ওয়াক্ত নামাজে সর্বোচ্চ ২০জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবে। কোন বাড়ীতে কোভিড আক্রান্ত রোগী থাকলে উক্তবাড়ী পুরোপুরি লকডাউন করতে হবে এবং ঐ বাড়ীর সকল সদস্য লকডাউনে থাকবে। সে ক্ষেত্রে এ ধরণের বাড়ী লাল পতাকা দ্বারা চিহ্নিত করতে হবে। একই পাড়া/মহল্লায় একাধিক বাড়ীতে সংক্রমন চিহ্নিত হলে উক্ত পাড়া/মহল্লা লকডাউন থাকবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয় ১ হাজার ৬শ ৫০ জনের, করোনা সনাক্ত ৩শ ১৫ জনের, সুস্থ্য ২শ ৮৯ জনের, রির্পোট আসে নাই ৭৯ জনের। নমুনা অনুপাতে এ পর্যন্ত করোনা সংক্রমনের হার ২০ দশমিক ০৫ শতাংশ।

বিশেষ লকডাউন ৪ জুন থেকে ১৫ জুন পর্যন্ত নমুনা সংগ্রহ ৫শ ৪৭ জনের, করোনা সনাক্ত ১শ ১৯ জনের, বির্পোট আসে নাই ৬৬ জনের, কোন সুস্থ্য হয় নাই, বর্তমানে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ১শ ৩৮ জন। নমুনা সংগ্রহ অনুপাতে সংক্রমনের হার ২২ শতাংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31