IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> লাইফস্টাইল >> টপ নিউজ >> গরমে স্বস্তি পেতে টকদইয়ের সঙ্গে খান কিসমিস

গরমে স্বস্তি পেতে টকদইয়ের সঙ্গে খান কিসমিস

ধূমকেতু নিউজ ডেস্ক : শরীরের জন্য টকদই অনেক উপকারী। আর এই গরমে টকদই হতে পারে স্বস্তির কারণ। এটি দেহের প্রোবায়োটিক হিসেবে কাজ করে। আর টকদইয়ের সঙ্গে যদি কিসমিস মিশিয়ে খাওয়া যায়, তবে সেটি হয়ে ওঠে আরও বেশি উপকারী।

কিসমিসে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার থাকে। তাই দই আর কিসমিসের একত্রে উপকার আরও বেশি হয়, যা আপনাকে এই গরমে দিতে পারে স্বস্তি।

টকদইয়ের সঙ্গে কিসমিস খেলে যে উপকার—

১. এই দুটির মিশ্রণ অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে। ফলে স্বাস্থ্যের সার্বিক উন্নতি ঘটে। চিকিৎসকরা বলেন, ‘পাচন প্রক্রিয়াকে ব্যাহত করে এমন বাজে ব্যাকটেরিয়াকে বিনাশ করে এবং উপকারী ব্যাকটেরিয়া উৎপন্ন করে দই কিসমিসের এই মিশ্রণ’।

২.ভারি খাবার গ্রহণের কারণে বদহজম হলে সেটি শরীরের নানারকম পার্শ্বপ্রতিক্রিয়া ঘটাতে পারে। এমন হলে পেট ঠাণ্ডা করতে ও হজমে সাহায্য করার পাশাপাশি গলা বুকজ্বালা থেকেও মুক্তি দেবে এ মিশ্রণটি।

৩. দাঁত ও মাড়ি ভালো রাখার পাশাপাশি দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে টকদই-কিসমিসের মিশ্রণ। এটি খাওয়ার পর স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে।

৪. দই ও কিসমিস উভয়েই হাই ক্যালসিয়াম যুক্ত হওয়ার কারণে এটি হাড়কে শক্তিশালী করে এবং গিরায় ব্যথা দূর করতে পারে।

৫. এ মিশ্রণটি ওজন কমাতেও অনেক উপকারী ভূমিকা পালন করে। এ ছাড়া কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে রাখতে এবং উচ্চরক্তচাপ কমাতেও সাহায্য করে দই-কিসমিসের এ মিশ্রণ।

তথ্যসূত্র: জিনিউজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31