IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে গৃহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে গৃহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় দ্বিতীয় দফায় ২ হাজার ৬১৯ গৃহহীন অসহায় পরিবারের বসবাসের জন্য গৃহ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

রোববার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ভূমিহীন গৃহহীন বিধবা অসহায় বয়স্ক দুঃস্থ এবং প্রতিবন্ধী মানুষদের মাঝে জমির দলিলসহ গৃহের চাবি ১ হাজার ৭ টি গৃহ হস্তাতান্তর করা হয়।

জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় দ্বিতীয় দফায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩০৮ টি। শিবগঞ্জ উপজেলায় ১০০টি। গোমস্তাপুর উপজেলায় ৩০০টি। নাচোল উপজেলায় ৩০০টি। ভোলাহাট উপজোলায় ৪১১টি , মোট ১৪১৯ টি গৃহ বরাদ্দ পাওয়া গেছে। তার মধ্যে থেকে ১০৭০ টি গৃহ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। সেগুলো আজ প্রদান করা হয়েছে।

আরও জানা যায়, দ্বিতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১২০০টি অতিরিক্ত গৃহের বরাদ্দ পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২০০টি। শিবগঞ্জ উপজেলায় ২০০টি। গোমস্তাপুর উপজেলায় ২০০টি। নাচোল উপজেলায় ২০০টি ও ভোলাহাট উপজেলায় ৪০০টি গৃহের উপ-বরাদ্দ প্রদান করা হয়েছে। এ গৃহগুলোর নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। নির্মাণকাজ শেষে প্রকৃত মালিকের কাছে গৃহগুলো প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির উজ-জামান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ইফফাত জাহান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব রুহুল আমিন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31