IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> পুলিশ কমিশনারকে রেডার পক্ষে উন্নতমানের মাস্ক প্রদান

পুলিশ কমিশনারকে রেডার পক্ষে উন্নতমানের মাস্ক প্রদান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দেয়ার পর থেকে নানামুখি কর্মসূচি পালন করে যাচ্ছে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশন (রেডা)। গত বছর সাধারণ নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ দেয়া থেকে শুরু করে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়েছে এই সংগঠনের পক্ষে।

গত বছরের মার্চ থেকে চলতি বছর পর্যন্ত করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে রেডা। এবারো তার ব্যতিক্রম হয়নি। রাজশাহীতে এখন করোনার পিক আওয়ার চলছে। রাজশাহীতে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত। করোনার প্রাদূর্ভাব বাড়ায় আবারো মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠনটি।

এরই ধারাবাহিকতার অংশ হিসাবে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের (রেডা) পক্ষে সুরক্ষার জন্য উন্নতমানের কে এন-৯৫ মাস্ক বিতরণ শুরু হয়েছে। প্রথম দফায় বৃহস্পতিবার দুপুরে রেডার পক্ষে নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দীকের হাতে উন্নমানের এ কে এন-৯৫ মাস্ক প্রদান করা হয়। পর্যায়ক্রমে বিতরণের জন্য বিভিন্ন দফতরে এ মাস্ক প্রদান করা হবে।

রেডার সাধারণ সম্পাদক ও আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি জানান, সংকটময় সময়ে রেডা রাজশাহীর সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। রেডার সদস্যরা শুধু ভবন নির্মাণের ক্ষেত্রে নয়, সামাজিক দায়বদ্ধায় কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রথম দফায় বিতরণের জন্য নগর পুলিশ কমিশনারের কাছে উন্নতমানের সুরক্ষা কে এন-৯৫ মাস্ক প্রদান করা হয়েছে। আমরা সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরে পর্যায়ক্রমে এ মাস্ক প্রদান করবো।

পুলিশ কমিশনারের কাছে মাস্ক প্রদানের সময় উপস্থিত ছিলেন, রেডার সাংগঠনিক সম্পাদক মেসবাউল বারী সওদাগর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31