IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> রাজশাহী >> রাজশাহীতে আদর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে আদর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর দোকানি আদর (৩৮) হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে নগরীর ভেড়িপাড়া মোড়ে এলাকাবাসী, পরিবারের সদস্য এবং স্বজনরা এই মানববন্ধন করেন। এ সময় আদর হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

নিহত আদর ভেড়িপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে বাকিতে সিগারেট না দেয়ার কারণে দোকানের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর আদর মারা যান। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়।

কিন্তু জনরা বলেছেন, মামলার এজাহার হয়েছে পুলিশের ইচ্ছায়। পুলিশ এজাহার প্রস্তুত করে শুধু হান্নানের স্বাক্ষর নিয়েছে। এ মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখানো হলেও তারা ঘটনার সাক্ষী। খুনের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। পুলিশ সাক্ষীকে আসামি করেছে। এছাড়া আরও দুইজনকে আসামি করা হয়েছে যারা এই খুনের সঙ্গে জড়িত নন। আর বাদ দেয়া হয়েছে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে।

এ নিয়ে মঙ্গলবার ভেড়িপাড়া মোড়ে লাশ নিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী ও স্বজনরা। পরে পুলিশ গিয়ে তাদের আশস্ত করে যে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনা হবে। আর কেউ যদি জড়িত না থেকেও আসামি হন তবে তাকে অভিযোগ থেকে বাদ দেয়া হবে। এরপর তারা অবরোধ তুলে নেন। তবে দ্রুত বিচারের দাবিতে পরদিন তারা আবারও মানববন্ধন করলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31