IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগানিস্তানে ভারতীয় নাগরিকদের অপহরণ করা হতে পারে

আফগানিস্তানে ভারতীয় নাগরিকদের অপহরণ করা হতে পারে

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে প্রায় দুই দশকের ‘সন্ত্রাস বিরোধী’ লড়াই শেষ করার পথে আমেরিকা। মার্কিন বাহিনী কাবুল থেকে পাততাড়ি গোটাচ্ছে। বিভিন্ন মহল আশঙ্কা করছে আবারও দেশটির দখল নিতে চলেছে তালেবান। এই পরিস্থিতিতে সে দেশে থাকা ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে নয়া দিল্লি।

ভারতের স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আফগানিস্তানে ক্রমবর্ধমান সহিংতা নজরে রেখে মঙ্গলবার একটি সতর্কবার্তা জারি করেছে কাবুলের ভারতীয় দূতাবাস। সেখানে বলা হয়েছে, অপহরণ করা হতে পারে ভারতীয় নাগরিকদের।

ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র সংগঠনগুলো আফগানিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। তাদের নিশানায় রয়েছে সেনাবাহিনী, সরকারি দপ্তর ও সাধারণ মানুষ। এসব ঘটনা থেকে ভারতীয় নাগরিকরা ছাড় পাবেন বলে ভাবার কোনো কারণ নেই। বিশেষ করে অপহরণের ভয় রয়েছে। তাই আফগানিস্তানে কর্মরত বা ভ্রমণরত যাওয়া ভারতীয় নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে।

ভারতের কাবুল দূতাবাসের ওই নির্দেশিকায় ভারতীয়দের অপ্রয়োজনীয় সফর না করারও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, সামরিক কনভয় বা সেনা চৌকি থেকে ভারতীয় নাগরিকদের দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। ইতোমধ্যে জার্মানি, ইতালিসহ কয়েকটি ইউরোপীয়ান দেশ কাবুল থেকে তাদের সব সেনা প্রত্যাহার করেছে।

মার্কিন গোয়েন্দারা সতর্ক করে জানাচ্ছেন, আফগানিস্তান থেকে বিদেশি সেনা সরে যাওয়ার ৬ থেকে ১২ মাসের মধ্যে কাবুল দখল করতে তালেবান।

ভারতের আশঙ্কা, মার্কিন সেনা সরে গেলে আফগানিস্তানের পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠবে।

আফগানিস্তানে অবকাঠামো নির্মাণে ব্যাপক কাজ করছে দিল্লি।সেখানে অসংখ্য ভারতীয় নাগরিক কর্মরত রয়েছেন।ফলে তালেবান ও ইসলামিক স্টেটের মতো সংগঠনগগুলোর উত্থান হলে দিল্লির কাছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031