IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় বজ্রপাতে কিশোর নিহত

কুষ্টিয়ায় বজ্রপাতে কিশোর নিহত

বজ্রপাত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে বাপ্পী সেখ (১৪) নামের এক কিশোর নিহত হয়েছেন। এঘটনায় তার বাবা শিপন সেখ গুরতর আহত হন।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে পান্টি ইউনিয়নের দক্ষিণ মূলগ্রামের মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ মূলগ্রামের কৃষক শিপন ও তার ছেলে বাপ্পী মাঠে গবাদিপশুর ঘাস কাটতে যায়। এসময় হঠাৎ প্রচন্ড বজ্রপাতের সৃষ্টি হয়। বজ্রপাতে মাঠেই ছেলে মারা যায় এবং বাবা গুরুতর আহত হন।

পরে মাঠের অন্যান্য কৃষকেরা টের পেয়ে আহত অবস্থায় বাবা শিপনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসায় তিনি সুস্থ হলেও শরীরের একাংশ অকেজো হয়ে যায়।

শিপনের প্রতিবেশী জসিম বলেন, বাবা ও ছেলে বৃষ্টির মধ্যে মাঠে ঘাস কাটতে গিয়েছিল। এসময় বজ্রপাতে মাঠেই ছেলের মৃত্যু হয় এবং আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।

এঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতে এক কিশোর নিহত ও তার বাবা আহত হয়েছেন। আহত ব্যক্তিকে বাড়িতে চিকিৎসা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news