IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> শিবগঞ্জে পিকাপের ধাক্কায় নিহত ১

শিবগঞ্জে পিকাপের ধাক্কায় নিহত ১

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) রাতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ছত্রাজিতপুর বাজারের ফুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর মিয়াপাড়া গ্রামের তাজু মিয়ার ছেলে রাসেল আলি (৩৫)।

ওসি ফরিদ হোসেন আরও বলেন, নিহত ব্যক্তি ফুলতলা মোড়ে রাস্তার পাশে হাটছিলেন, অতর্কিত ভাবে একটি গ্যাস সিলিন্ডার ভর্তি পিকাপ সোনামসজিদের দিক থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে দ্রুতগতিতে যাওয়ার সময় নিহত রাসেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় কয়েকজন যুবক মোটরসাইকেলে ধাওয়া করে মহারাজপুর ঘোড়াস্ট্যান্টে ড্রাইভার সহ পিকাপটি আটক করে। অপরদিকে গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

দুর্ঘটনা কবলিত পিকআপ জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারীকে পিকআপ মালিক ক্ষতিপূরন দেয়ার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছেন বলে জানা যায়।

নিহত রাসেলকে পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news