IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি পালনে তৎপরতা প্রশাসন

নিয়ামতপুরে বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি পালনে তৎপরতা প্রশাসন

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ঘোষিত এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে পঞ্চম দিনেও নওগাঁর নিয়ামতপুরে বিভিন্ন বাজার ও রাস্তায় উপজেলা প্রশাসন, আইন শৃংখলা বাহিনীর কঠোর তৎপরতা লক্ষ্য করা গেছে।

সেই সাথে সার্বিকভাবে প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছেন উপজেলা আওয়ামীলীগ, ছাত্ররীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগের সদস্যরা স্বেচ্ছাসেবক টিম হিসাবে। সার্বক্ষনিক টহলে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার ও অফিসার ইন চার্জ হুমায়ন কবির উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছেন কঠোর লকডাউন, বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি পালনে। উপজেলার আটটি ইউনিয়ন চেয়ারম্যান তাদের নিজেদের উদ্যোগে আটটি স্থানে দলীয় নেতাকর্মী ও স্কাউট সদস্যদের নিয়ে বুথ তৈরী করে সার্বক্ষনিক নজরদারী করছেন। জনগণকে সচেতন করে যাচ্ছেন।

সোমবার নিয়ামতপুর উপজেলার সদর, ছাতড়া, গাবতলী, বামইন, শিবপুর, পানিহারা, নিমদীঘি, গাংগোর বাজার ঘুরে দেখা যায় সবকটি বাজারে লোক সমাগম একেবারে নেই বললেই চলে, শুধুমাত্র নিয়ামতপুর সদর ও ছাতড়া হাটবার হওয়ার কারণে লোক সমাগম কিছুটা বেশী। তবে সাধারণ মানুষের মাঝে মাস্ক পরার প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

কঠোর লকডাউনের পঞ্চম দিনের মাথায় নওগাঁর নিয়ামতপুরে করোনা সংক্রমণ অনেকটাই কমতে শুরু করেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তোফাজ্জল হোসেন বলেছেন, সবাই লকডাউন মেনে চললে এই হার আরো দ্রæত কমে যাবে।

এদিকে, প্রশাসন করোনা সংক্রমণ আরো কমাতে সরকারের নির্দেশনাবলী কঠোর ভাবে পালনের জন্য সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। কঠোর লকডাউনে সাধারণ মানুষের কথা বিবেচনা করে সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত শুধুমাত্র মুদিখানার দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি সবজি বাজারগুলোকে স্বাস্থ্যবিধি মেনে উম্মুক্ত স্থানে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। উপজেলায় চালু রাখা হয় গ্রামীণ হাটগুলো।

এদিকে এত কড়াকড়ির পরেও উপজেলার গ্রামাঞ্চলের মানুষ প্রথম দুদিন ঘরে থাকলেও তৃতীয় দিন থেকে দিনে রাস্তায় সাধারণ মানুষের চলাচল কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে বিশেষ বিশেষ মোড় ও বাজারগুলোকে পুলিশ ও প্রশাসনের বিশেষ নজরদারী থাকার কারণে ঐসব স্থানে ঔষুধের দোকান ছাড়া সবকিছুই বন্ধ রয়েছে।

উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ হাজার ৮শ ৮৩ জনের, সংক্রমিত হয়েছে ৪শ ১১ জন, রির্পোট আসে নাই ৩১ জনের, উপজেলায় বর্তমান করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩০জন। হাসপাতালে কোন রোগী ভর্তি নাই। গত ৩ এবং ৪ তারিখে ২১টি নমুনা এন্টিজেন এ পরীক্ষা করা হয়েছে তাতে সবকটিই নেভেটিভ এসেছে। তবে উপজেলায় নমুনা পিসিআর ল্যাব থেকে রির্পোট আসতে অনেক দেরী হচ্ছে বলে জানান স্বাস্থ্য বিভাগ। উপজেলায় সর্বশেষ ২৫ জুনের পাঠানো নমুনার রির্পোট এসেছে। এর পরে আর কোন রির্পোট আসে নাই। এত দেরী হওয়ার কারণও জানাতে পারিনি উপজেলা স্বাস্থ্য বিভাগ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31