IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*ত
Home >> কৃষি >> নাচোলে বৃষ্টির পানিতেই আমনের আবাদ

নাচোলে বৃষ্টির পানিতেই আমনের আবাদ

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচোলে মধ্য আষাঢ়ের বৃষ্টির পানিতেই আমন ধানের আবাদ শুরু হয়েছে। কৃষকরা এখন দিনরাত ক্ষেতে ব্যস্ত সময় পার করেছে। চলতি আমন মৌসুমের বীজচারা ভাল হওয়ার সুবাদে ও মধ্য আষাঢ়ের একটানা বেশ কয়েকদিনের বৃষ্টি হওয়ায় কৃষকরা আগাম আবাদ শুরু করেছে। অন্যান্য বছর কৃষকরা বাংলা আষাঢ় মাসের ২০ তারিখের পর আমনের আবাদ (চারা রোপণ) শুরু করে থাকে।

নাচোল সদর ইউনিয়নের হাঁকরইল গ্রামের কৃষক আব্দুল কাদির জিলানী জানান, বিদ্যুতের ঘনঘন লোড শেডিং এর যন্ত্রনা থেকে রেহায় পেতে ও গভীর নলকুপের সেচের খরচ বাঁচাতে কৃষকরা মধ্য আষাঢ়ের বৃষ্টির পানি জমিতে বেঁধে আগাম আবাদ শুরু করে দিয়েছে। একদিকে সেচের খরচ অন্যদিকে শ্রমিকের উচ্চ মজুরীও বেঁচেছে।

সূর্যপুর গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, আগাম আবাদ শুরু করাতে পাওয়ার টিলারের ও শ্রমিকের সংকট থাকেনা এবং গভীর নলকুপের সেচের খরচও বেঁচে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহাম্মেদ জানান, জেলার বরেন্দ্র অঞ্চল খ্যাতনাচোলের কৃষকরা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ)’র গভীর নলকুপ, ব্যক্তি মালিকানায় অগভীর নলকুপের সেচের উপর নির্ভরশীল। আষাঢ় মাসের ১৫/২০ তারিখ থেকে আমন আবাদ শুরু করে থাকে এ অঞ্চলের কৃষকরা। কিন্তু চলতি মৌসুমে আগাম প্রচুর বৃষ্টিপাতের ফলে আষাঢ় মাসের বৃষ্টির পানি জমিতে বেঁধে আগাম আবাদ শুরু করে দিয়েছেন। ফলে কৃষকরা সেচের খরচ ও ধানচারা লাগানো শ্রমিকের উচ্চ মজুরী থেকে বেঁচে গেছেন বলে তাঁর ধারনা।

উপজেলা কৃষি কর্মকর্তার অফিসসূত্রে জানা গেছে, এবছর আমন মৌসমে নাচোলে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩হাজার ১শ’ ৫৫ হেক্টোর। স্বর্ণা, গুটি স্বর্ণা, ব্রী-৫১,৭১, ৭৫ ও ৮৭ এবং বীনা-১৭ ও ২২ জাতের মধ্যে ২৩হাজর ১শ’ ২০ হেক্টোর উফসী আমন ও ৩৫ হেক্টোর হাইব্রীড জাতের আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সার, কীটনাশক (বালাইনাশক) ও সেচ সুবিধা পর্যাপ্ত থাকলে এবছর আমনের ভাল ফলন হতে পারে বলে কৃষকরা আশা করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930