IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> কামারখন্দে রেলওয়ের জমিতে অবৈধ দখলদারের মার্কেট নির্মাণ চলছে

কামারখন্দে রেলওয়ের জমিতে অবৈধ দখলদারের মার্কেট নির্মাণ চলছে

ধূমকেতু সংবাদদাতা, সিরাজগঞ্জ : সংবাদ প্রকাশের পরও বন্ধ হয়নি সিরাজগঞ্জের কামারখন্দে রেলওয়ের জমিতে মার্কেট নির্মাণ কাজ। মোস্তাক আহমেদ মুকুল নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার নেতৃত্বে চলছে মার্কেট নির্মাণকাজ।

তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই সেখানে অভিযান চালানো হবে।

রোববার (১১ জুলাই) খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ঝাঐল ইউনিয়নের ঝাঐল ওভার ব্রীজ এলাকায় রেলওয়ের মালিকানাধীন ক্যানেল খাল ভরাট করে ইট-সিমেন্ট দিয়ে মার্কেট নির্মাণকাজ পুরোদমে চালিয়ে যাচ্ছেন মোস্তাক আহমেদ মুকুল।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার চালা শাহবাজপুর গ্রামের মোস্তাক আহমেদ মুকুল নামে সাবেক এক পুলিশ পরিদর্শকের নেতৃত্বে মার্কেট নির্মাণকাজ চলছে। ইতিমধ্যে ঝাঐল ওভার ব্রীজ সংলগ্ন খালের দক্ষিণের অংশ বালু দিয়ে ভরাট করা হয়েছে। সেখানে ইট-বালুর স্থাপনা নির্মাণকাজ চলছে। মোস্তাক আহমেদ মুকুল নিজে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও তার তিন ভাই সাংবাদিক হওয়ার সুবাদে কোন কিছু তোয়াক্কা না করে পুরোদমে মার্কেট নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পরও রেলওয়ে বিভাগ কোন ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। রেলওয়ে কর্তৃপক্ষকে ম্যানেজ করেই তারা এই মার্কেট নির্মাণ করছে বলে একাধিক এলাকাবাসীর অভিযোগ।

এ ব্যাপারে পাকশী রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশীল (ওয়ার্ক) আহসানুর রহমান বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। ইতিমধ্যে তারা আবেদন করেছে। আবেদনটি পাওয়ার পর কানুনগো পরিদর্শন করেছেন। করোনা বেরিয়ে গেলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

কর্তৃপক্ষকে ম্যানেজ করে মার্কেট নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো কানুনগোরা করতে পারেন। কারণ কানুনগো তদন্ত করে রিপোর্ট দিলেই লিজ দেয়া না দেয়ার বিষয়টি আসে।

তবে রেলওয়ে বিভাগের কানুনগো আব্দুল কাদের বলেন, মার্কেট নির্মাণের বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি।

পাকশী রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিম বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানার পর স্থানীয় কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছিল। দু-একদিনের মধ্যেই সেখানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31