IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : ভাসানচর থেকে পালিয়ে আসা ৭ নারী ও ৪ শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করেছে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ। আটক রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পে যাওয়ার উদ্দেশে ভাসানচর থেকে এসেছে বলে জানিয়েছে। ভাসানচর থেকে তারা রিজার্ভ ট্রলার নিয়ে মিরসরাই বঙ্গবন্ধু শিল্পাঞ্চলে এসে নামে।

রোববার সকাল ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন।

তিনি বলেন, ভাসানচর থেকে পালিয়ে এসে এই রোহিঙ্গারা মিরসরাই বঙ্গবন্ধু শিল্পাঞ্চল এলাকায় নামে। ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আটক ১৮ জন হলো মো. আলী উল্লাহ (২৫) ও তার স্ত্রী নজুমা বেগম (২০), তাদের মেয়ে শামসুন্নাহার (৩), আব্দুর রশিদ (৩০), আব্দুল মজিদ (২১) ও তার স্ত্রী সামিরা (১৯), মনসুর আলম (২৮) ও তার স্ত্রী জমিলা বেগম (২৬), তাদের চার সন্তান ইমরান খান (৮), হামিদা বেগম (৭), মোশরফা বেগম (৬), সামিয়া বেগম (২), মর্জিনা আকতার (২২) ও তার মেয়ে মোনতাহা সুলতানা রিনা (৬), রোকেয়া আকতার (২১) তার ছেলে আব্দুর রহমান (২), আসমিদা (১৯) ও উম্মে হাবিবা (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকায় উত্তাল সাগর পাড়ি দিয়ে শিশু, নারী, পুরুষসহ ১৮ রোহিঙ্গার একটি দল মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকার সমুদ্র উপকূলে এসে নামে। সেখান থেকে চরশরৎ এলাকায় এলে স্থানীয় লোকজন তাদের আটক করে শিল্প পুলিশের হাতে তুলে দেয়। শিল্প পুলিশ জোরারগঞ্জ থানায় খবর দিলে তারা এসে নিয়ে যান।

ওসি মো. নূর হোসেন মামুন বলেন, আটক রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পে তাদের আত্মীয়-স্বজনের কাছে ফিরে যাওয়ার জন্য ভাসানচর থেকে রিজার্ভ ট্রলার নিয়ে মিরসরাই বঙ্গবন্ধু শিল্পাঞ্চলে এসে নামে।

প্রসঙ্গত, এর আগে গত ২২ জুন একই এলাকা থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। তারা দালালদের জনপ্রতি ২০ হাজার টাকা করে দিয়েছিল মালয়েশিয়া পৌঁছে দিতে। দালালরা তাদেরকে জোরারগঞ্জ মেরিনড্রাইভ সড়কে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31