IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় পাওনা টাকা চাওয়ায় কলেজ ছাত্রকে হত্যা, গ্রেপ্তার ২

বাঘায় পাওনা টাকা চাওয়ায় কলেজ ছাত্রকে হত্যা, গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাকির হোসেন নামে এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে। রোববার (১১ জুলাই) রাতে উপজেলার বাউসা ইউনিয়নের খাগর বাড়িয়া এলাকায় মিলনের মুদি দোকানের পার্শ্বে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন উপজেলার খাগর বাড়িয়া এলাকার আলহাজ মহির মাস্টারের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ রাতে দু’জন আসামীকে গ্রেপ্তার করেছে। এরা হলো, আড়ানী পৌর এলাকার হাফিজুল ইসলাম ও নাসির উদ্দিন।

নিহত জাকির হোসেন (২৫) এর বড় ভাবি রোজিনা বেগমের দায়েক করা আভিযোগে জানা গেছে, তার দেবর পার্শ্ববর্তী আব্দুলপুর কলেজের রাষ্ট বিজ্ঞান শেষ বর্ষের ছাত্র। সে তার বন্ধু আশিক (২৬), বদিউর (২৭) শরিফুল (৩০) ও কুদ্দুস আলী (২৫) সর্ব সাং আড়ানী পৌর এলাকা। এদের নিকট থেকে প্রায় ৪০ হাজার টাকা পেতো। এই পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রোববার রাত ৯ টার সময় তারা-সহ আরো ৬-৭ জন একত্রিত হয়ে পরিকল্পিত ভাবে জাকির হোসেনের পেটে চাকু মেরে তাকে হত্যার চেষ্টা চালায়।

এসময় জাকির হোসেনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। সেখান থেকে স্থানীয় লোকজনসহ পরিবারের লোকজন তাকে রামেক হাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ১১ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা রজু করা হয়েছে। অতঃপর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আড়ানী পৌর এলাকার মুক্তার আলীর ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং মৃত রহমত আলীর ছেলে নাসির উদ্দিন (৬০)কে রাতে গ্রেফতার করেছে। অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31