ধূমকেতু নিউজ ডেস্ক : জাতিসংঘ সদর দপ্তর সোমবার ‘বিশ্ব খাদ্য নিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়, ২০২০ সালে বিশ্বব্যাপী ১০ ভাগের এক ভাগ মানুষ খাদ্য সংকটে ছিল। এর মধ্যে, এশিয়া ও আফ্রিকার খাদ্য সংকটে থাকা লোকদের সংখ্যা যথাক্রমে ৪১.৮ কোটি ও ২৮.২ কোটি।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২০ সালে বিশ্বে ২৪০ কোটি মানুষ পুষ্টিকর খাবার পায়নি। এ সংখ্যা ২০১৯ সালের তুলনায় ৩২ কোটি বেশি।
সংঘর্ষ, জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯ মহামারি সৃষ্ট অর্থনৈতিক মন্দার প্রভাবে বিশ্বে ক্ষুধার মাত্রা দ্রুত বাড়ছে। বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ শিশু অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি জনিত সমস্যায় ভোগছে।


