IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> টপ নিউজ >> পুঠিয়ায় পাটখেতে বিধবা নারীর ক্ষতবিক্ষত লাশ

পুঠিয়ায় পাটখেতে বিধবা নারীর ক্ষতবিক্ষত লাশ

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় আতিকা বেগম (৪৫) নামের এক বিধবা নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছেন পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিলে ছাগল চড়াতে গিয়ে ওই নারীকে দুর্বৃত্তের ধর্ষণের শিকার হয়েছে। এরপর তার হাতের রগ ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মগে পাঠানো হয়েছে। অপরদিকে জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার চারজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।
নিহত আতিকা বেগম উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া-কারিগরপাড়া গ্রামের মৃত আতাহার আলীর স্ত্রী।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে বাড়ির অদুরে ছাগল চড়াতে হত্যাকাণ্ডের শিকার হোন। এরপর খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় হাফিজ উদ্দীনের পাটখেতে তার লাশ উদ্ধার করেন পুলিশ।

নিহতে ছেলে আতিকুর রহমান বলেন, গত ৫ বছর আগে বাবা মারা গেছেন। এরপর মা খেয়ে না খেয়ে আমাদের চার ভাই-বোনকে বড় করছেন। তিনি মানুষের বাড়িতে কাজের সাথে কয়েকটি ছাগল পুষতেন। এরমধ্যে আমাদের বড় বোনের বিয়ে দেয়া হয়েছে। এক বোন বিয়ের উপযুক্ত। আর আমরা দুই ভাই ছোট।

প্রতিদিনের মতো মঙ্গলবার (১৩ জুলাই) মা মানুষের বাড়ির কাজ শেষে বিকেলে ছাগল চড়াতে যান। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরেননি। এরপর রাতে আমরা বিভিন্ন স্থানে খোঁজ খবর শুরু করি। এক সময় প্রতিবেশি একজন শিক্ষকের পাটখেতে মায়ের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে। কে বা করা এঘটনা ঘটিয়েছে তার কিছুই বলতে পারবো না।

ইউপি সদস্য শামিম হোসেন বলেন, রাতে খবর পেয়ে ঘটনান্থলে গিয়ে দেখি একটি পাটখেতে ওই নারীর লাশ পড়ে আছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্বপরিকল্পিত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ধর্ষণ করা হয়েছে। এরপর তার হাতের রগ ও জবাই করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের দাগ রয়েছে। এরপর থানায় খবর দিলে রাতেই লাশ নিয়ে যায় পুলিশ। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ রাতেই এলাকার চারজনকে ধরে নিয়ে গেছে। অপরদিকে পুলিশের উর্ধতন কর্মকর্তা, ডিবি ও র্যাব সদস্যরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছেন। বুধবার সকালে লাশের ময়নাতদন্তে জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া চুড়ান্ত কিছুই বলা যাচ্ছে না।

এবিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। আর চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31