IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বাঘায় পূজা উদযাপন পরিষদের ত্রাণ বিতরণ

বাঘায় পূজা উদযাপন পরিষদের ত্রাণ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনা। যার কালো থাবায় আজ দিশে হারা সারা পৃথিবী। মহামারি এই করোনার কাছে ধনী-গরীব, ছোট-বড় সবাই যেন অপরাধী। সবাইকে আক্রমণ করছে এই রোগ। যার ছোবল থেকে রক্ষা পাচ্ছে না দুগ্ধ শিশু থেকে শুরু করে আবাল-বৃদ্ধ বনিতা। এদিক থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা করায় বিপাকে পড়ছেন সমাজের অসহায় মানুষ। আর তাদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঘা উপজেলা শাখা।

স্থানীয় লোকজন বলেন, সরকার ঈদের পূর্বে একাধারে লকডাউন চালু রাখার পর পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে মাত্র এক সপ্তাহের জন্য এটি বন্ধ রাখলেও শুক্রবার সকাল থেকে পুনরায় চালু করেছেন। এতে করে চরম হতাশা ও উৎকন্ঠায় রয়েছেন সমাজের নিম্নআয়ের মানুষ। তাদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে লকডাউনের প্রথম দিন বাঘার কৃতি সন্তান ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপসচিব রথীন্দ্রনাথ দত্তের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসক রাজশাহীর বরাদ্দকৃত দেড়শত হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঘা উপজেলা শাখার নেতৃবৃন্দ। সকাল ১১ টায় উপজেলার নারায়পুরে অবস্থিত উপসচিব রথীন্দ্রনাথ দত্তের বাড়ির সামনে এই চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঘা উপজেলা শাখা সভাপতি শ্রী সুজিত কুমার ওরুপে বাকু পান্ডে, সাধারণ সম্পাদক অপুর্ব কুমার সাহা, প্রভাষক দশরত সাহা, সহকারী অধ্যাপক নিহারঞ্জন পান্ডে, প্রধান শিক্ষক উৎপল সাহা, বিশিষ্ট ব্যাবসায়ী গৌতম চৌধুরী, সঞ্জয় দত্ত, শিক্ষক আলমগীর হোসেন, সোহেল রহমান, বন্ধন পান্ডে, তন্ময় দত্ত, নীপা সরদার (তমা), নির্জন প্রমূখ।

এদিকে চাল পাওয়ার পর অঞ্জনা সরকার নামে এক নারী তার অভিমত ব্যক্ত করে বলেন, আমাদের মধ্যে অনেকেই বড়-বড় চাকরি করে। যদি সবাই উপসচিব রথীন্দ্রনাথ দত্তের ন্যায় উপর মহলে চেষ্টা অথবা ব্যক্তিগত উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তাহলে সমাজের অ-স্বচ্ছল মানুষ গুলোর দুঃখ লাঘব হতো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31