IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> স্বামী রাজ কুন্দ্রার পর্নো কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন শিল্পা শেঠি

স্বামী রাজ কুন্দ্রার পর্নো কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন শিল্পা শেঠি

ধূমকেতু নিউজ ডেস্ক : পর্নো ভিডিও তৈরি ও অ্যাপের মাধ্যমে সেগুলো সরবরাহের মামলায় স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতারের পর বলিউড অভিনেত্রী শিল্পী শেঠির জীবনে ঝড় বয়ে যাচ্ছে। নিজেকে যতদূর সম্ভব আড়ালে রাখছেন।

তবুও ট্রল, মিম ও সমালোচনা থেকে রেহাই পাচ্ছেন না। স্বামীর পর্নো কেলেঙ্কারির ঘটনায় শিল্পার কোনো ভূমিকা খুঁজে না পাওয়া গেলেও ভারতীয় নেটিজেনদের বিষবাক্যের তীরে বিদ্ধ হচ্ছেন প্রতিনিয়তই।

গত ১৯ জুলাই পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে শিল্পার স্বামী ধনকুবের রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

এরপর টানা চার দিন চুপ ছিলেন শিল্পা। অনবরত ট্রলের শিকার হয়ে অবশেষে মুখ খুললেন এই লাস্যময়ী অভিনেত্রী।

বিদ্রোহী ঢঙে জানালেন, তিনি এই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে প্রস্তুত। কোনোমতেই হার স্বীকার করবেন না।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বইয়ের পৃষ্ঠা শেয়ার করেছেন শিল্পা। যেখানে শুরুতেই মার্কিন লেখক জেমস থার্বার একটি উক্তি লেখা – ‘রাগ হলে পেছনে ফিরে দেখবেন না। আর ভয় পেলে সামনের দিকে দেখবেন না। নিজের চেতনাকে জাগরিত করতে চারদিকে চোখ রাখুন।’

পৃষ্ঠার সবচেয়ে নিচে লেখা আছে – ‘আমি দীর্ঘ এক শ্বাস নিই, এই ভেবে যে আমি জীবিত আছি। আর আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। আমি আগে অনেক কঠিন পরিস্থিতির সঙ্গে সংঘর্ষ করেছি। আর আগামী দিনেও কঠিন চ্যালেঞ্জের সঙ্গে মোকাবিলা করব। আমাকে আমার মতো করে বেঁচে থাকার জন্য আর কেউ এখন বিভ্রান্ত করতে পারবে না।’

শিল্পা শেঠির সেই ইনস্টাগ্রাম স্টোরি
শিল্পা শেঠির সেই ইনস্টাগ্রাম স্টোরি

প্রসঙ্গত, ২০১২ সালে ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে স্পট ফিক্সিংয়ের মামলায় অভিযুক্ত ছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। তাকেও গ্রেপ্তারও করা হয়েছিল। আইপিএল দল রাজস্থান রয়্যালসে একটি অংশীদারিত্ব ছিল রাজ কুন্দ্রার। তবে থেকেই পুলিশি নজরদারিতে ছিলেন রাজ।

সম্প্রতি এক মডেল-অভিনেত্রীর অভিযোগের ক্লু ধরে কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসে।

পর্নোভিত্তিক চলচ্চিত্র তৈরির মূল হোতা হিসেবে রাজকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর থেকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে রাজকে। আজ (শনিবার) তাকে আদালতে পেশ করা হবে। পর্নোগ্রাফি মামলায় রাজের ভূমিকা নিয়ে আদালত আজ তার রায় শোনাবেন।

তাই ইনস্টাগ্রামে শিল্পা শেঠি জানিয়ে রেখেছেন, কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন এবং তা মোকাবিলা করতে প্রস্তুত তিনি।

তথ্যসূত্র: এনডিটিভি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31