IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুই অভিযানে ১১ জুয়াড়ি আটক

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুই অভিযানে ১১ জুয়াড়ি আটক

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের পৃথক ২টি স্থানে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে জুয়া খেলার দায়ে ১১ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব সদস্যরা। গতকাল শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের গাইনপাড়া এলাকায় ও জেলা শহরের উদয়নমোড়ে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হচ্ছে, মৃত নওশেদ আলীর ছেলে জেনারুল ইসলাম (৫০), সোহরাব আলীর ছেলে সাহেব আলী (৩০), রেনু মন্ডলের ছেলে তুফান আলী (৩০), আব্দুর রহিমের ছেলে মাসুম আলী (২৫), মৃত মোশারফ হোসেনের ছেলে নশের আলী (৪৫), মোঃ আতাব উদ্দিনের মাজিদুল হক (৩০)।

তাদের বাড়ি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের গুনগুনিপাড়া গ্রামে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, স্কোয়াড সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে র‌্যাবের একটি দল গতকাল শনিবার রাত পৌনে ৯ টায় শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের গাইনপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৬ জুয়াড়িকে আটক করে। এ সময় জুয়া খেলার উপকরণসহ নগদ ৭ হাজার ৩’শ ৮০ টাকা জব্দ করা হয়।

এদিকে, কোম্পানী কমান্ডার পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদের নেতৃত্বে র‌্যাবের অপর একটি দল রাত পৌনে ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়ন মোড়ে বাংলাদেশ অটো ও অটো রিকসা শ্রমিক লীগ অফিসে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার উপকরণসহ নগদ ২ হাজার ৬’শ টাকা জব্দ ও ৫ জন জুয়াড়িকে আটক করে।

আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর মহল্লার খসরু পারভেজের ছেলে রাশেদুল ইসলাম ওরফে সুজন (২৭), জিয়ানগর মহল্লার রেজাউল ইসলামের ছেলে মাসুম (২৫), একই মহল্লার মৃত বইদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৭), পাঠানপাড়া মহল্লার জালাল উদ্দিনের ছেলে সাব্বির হোসেন (৩৪), হুজরাপুর কাজিপাড়া মহল্লার মৃত আব্দুল লতিফের ছেলে সাজু ইসলাম (২৮)।

অন্যদিকে, র‌্যাবের অপর একটি দল শনিবার রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা গ্রামের জনৈক আলফাজ চেয়ারম্যানের আমবাগানে অভিযান চালিয়ে ৫ বোতল বিদেশী মদ ও নগদ ৯ হাজার টাকাসহ একই ইউনিয়নের রৌওসুনচক পিরনটোলা গ্রামের নাজমুল হকের ছেলে শাহাদৎ হোসেন (১৯) কে আটক করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31