IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> ৩০ ওয়ার্ডে করোনার টিকার রেজিস্ট্রেশন শুরু আগামীকাল

৩০ ওয়ার্ডে করোনার টিকার রেজিস্ট্রেশন শুরু আগামীকাল

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে সোমবার (২ আগস্ট) থেকে করোনার টিকার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে। আর আগামী ৭ হতে ১২ আগস্ট কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ২৫ বছরের উর্ধ্বে যেকোন নাগরিক সোমবার থেকে ৩০টি ওয়ার্ড কার্যালয়ে বিনামূল্যে করোনার টিকার রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনকারীরা নির্দিষ্ট তারিখে নিজ নিজ ওয়ার্ডে করোনা টিকা গ্রহণ করতে পারবেন। প্রতিটি ওয়ার্ডে একজন স্বেচ্ছাসেবী নিবন্ধন ও ডাটা এন্ট্রি কার্যক্রমে নিয়োজিত থাকবেন।

এ লক্ষ্যে রোববার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নগরীর প্রতিটি নাগরিককে ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় আনতে টিকা রেজিস্ট্রেশন কার্যক্রমটি অতি জরুরী। দ্রুত সময়ে রেজিস্ট্রেশন করে নাগরিকদের টিকা প্রদান এটি রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মদক্ষতা প্রমাণের আরেকটি সুযোগ। এটি আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।

মেয়র বলেন, শিশু স্বাস্থ্য সেবায় অনন্য দৃষ্টান্ত রাজশাহী সিটি কর্পোরেশন। ইপিআই কার্যক্রমে পর পর ১০ বার প্রথম রাজশাহী সিটি কর্পোরেশন। সারাদেশে যার সুনাম সর্বত্র। আমরা টিকা প্রদান কার্যক্রমেও তেমন সফলতার প্রমাণ রাখতে চাই। ঈদের আগে এ বিষয়ে উদ্যোগ নিতে স্বাস্থ্য বিভাগের উচ্চ পর্যায়ের সভার আয়োজন করা হয়।

সবাইকে টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে মেয়র বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মানতে সরকার এ বিষয়ে নানা উদ্যোগ গ্রহণ করছে। করোনার প্রকোপ রোধে টিকার কোন বিকল্প নাই। টিকা প্রদান নিশ্চিত করা গেলে আক্রান্ত হবার সম্ভাবনা কম থাকে।

সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাজশাহীর কো-অর্ডিনেটর ডাঃ কামরুজ্জামান জানান, রাজশাহী মহানগরীর ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শতভাগ নিশ্চিতকরণে রাজশাহী সিটি কর্পোরেশন উদ্যোগ গ্রহণ করেছে। টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম আরও জোরদার করতে সোমবার থেকে বিনামূল্যে ওয়ার্ড পর্যায়ে টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে রাজশাহী সিটি কর্পোরেশন দেশে অনন্য সিটি কর্পোরেশনে পরিণত হবে। আগামী ৭ থেকে ১২ আগস্ট কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইনে প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে।

রাসিকের শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকুর সভাপতিত্বে সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ উম্মুল খায়ের ফাতিমা, ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওয়ার্ড পর্যায় ছাড়াও সরকার নির্ধারিত সংক্রামক ব্যাধি হাসপাতাল, পুলিশ লাইন হাসপাতাল, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদানে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31