ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁয় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফায়ার সার্ভিস কর্মীকে ঝড় ঝড় বৃষ্টির মাঝে হাসপাতালে পৌঁছে দিলেন নওগাঁর বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী। ১ আগস্ট রবিবার বিকেলে নওগাঁ সদরের বাইপাস ব্রিজের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানাযায়, ঝড় ঝড় বৃষ্টির মধ্যে মোটর সাইকেলের চাকা স্লিপ করে বন্ধন (৩২) নামের এক যুবক রাস্তাায় পার্শের খাদে পড়ে যায়। এ সময় বৃষ্টির কারণে রাস্তায় কোন লোকজন ছিলনা। গাড়ি-ঘোড়াও ছিল একেবারেই কম। বেশ কিছুক্ষণ পর কয়েকজন ব্যাক্তি ঘটনাটি দেখতে পেয়ে দৌড়ে এসে তাকে খাদে থেকে তুলে দ্রæত হাসপাতালে নেয়ার চেষ্টা করে। কিন্তু দুর্ঘটনায় বন্ধনের নিচের অংশ মারাত্মক ভাবে জখম হওয়য় তা সম্ভব হচ্ছিল না।
ভ্যান ও কয়েকটি সিএনজি রাস্তায় পেলেও তারা যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্য যাওয়ার জন্য রওনা হয়েছিল তাই তাদের ডাকে কেউ সারা দেয়নি।
কিছু সময় পর ঔ রাস্তা দিয়ে বদলগাছী সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী দাপ্তরিক কাজ শেষ করে নওগাঁ থেকে বদলগাছী ফিরছিলেন।
দূঘটনা কবলিত স্থানের উপস্থিত লোকজন হাত দিয়ে ইশারা করলে তিনি গাড়ি থামান ও তাদেও কাছে বিস্তারিত শোনার পর তিনি দ্রæত গাড়ি থেকে নেমে রোগীকে গাড়িতে ওঠানোর জন্য সকলের সাহায্য কামনা করেন।
এ সময় বন্ধনের পা ও কোমরের অবস্থা এতোটাই খারাপ ছিল যে তাকে গাড়ির কেবিনে তোলা সম্ভব হয়নি। তাই গাড়ির পেছনে বর্ধিত অংশে বেঞ্চে বসিয়ে স্থানীয় জ্জ জন যুবক তাকে হাসপাতালে নিতে সহায্য করে।
সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী গাড়িতে উঠেই নওগাঁর সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ডিএডি ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সকলকে বিষয়টি জানান। স্থানীয়রা দূঘটনায় আহত ব্যক্তির পাশে দাঁড়ানোর জন্য সহকারী কমিশনার (ভূমি) কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।
সদও হাসপাতালের গেইটে অনেকেই বলাবলি করছিল যে, ম্যাজিস্ট্রেট সাহেব নিজে রোগীকে নিয়ে এসেছে। বন্ধনকে হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে। তার সুচিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে কর্তব্যরত ডাক্তার কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী বলেন, সার্বক্ষণিক মানুষের সেবা করাই আমাদের কাজ। দুর্ঘটনা কবলিত মানুষকে সাহায্য করতে পেরে আমি নিজেও এক ধরণের শান্তি অনুভব করছি। দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন।


