IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> বাহ্যিক সৌন্দর্য, দুএকটি বিজ্ঞাপন-নাটকে কাজ করলেই কি মডেল বলা যায় ?

বাহ্যিক সৌন্দর্য, দুএকটি বিজ্ঞাপন-নাটকে কাজ করলেই কি মডেল বলা যায় ?

ধূমকেতু নিউজ ডেস্ক : গত রোববার দিবাগত রাতে রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুর থেকে দুই মডেল গ্রেফতার হয়েছেন।এরমধ্যে একজন হলেন বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা।আর অপরজন হলেন মডেল মরিয়ম আক্তার মৌ ওরফে মৌ আক্তার।

তাদের বাসা থেকে মদ-ইয়াবার মতো মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।পরে গোয়েন্দা পুলিশ জানিয়েছে, এই দুই মডেল একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা উচ্চবিত্তদের ব্ল্যাকমেইলিং করতেন।

এ ছাড়াও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সম্প্রতি আরও কয়েকজন মডেল ও অভিনেত্রী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন।এসব ঘটনায় ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে সরাসরি পিয়াসা ও মৌয়ের নাম উল্লেখ না করলেও তাদের ‘কথিত’ মডেল অখ্যায়িত করে একহাত নিয়েছে সংগঠনটি।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম সাক্ষরিত বিবৃতিটিতে বলা হয়েছে, ব্যক্তিগত পরিচয়, প্রভাব, কখনও বাহ্যিক সৌন্দর্য, কিছু ক্ষেত্রে কপালের জোড়ে দু-একটি বিজ্ঞাপন বা নাটকে কাজ করলেই তাকে মডেল বা অভিনেত্রী বলা যায় কি না- সেই ভাবনাটা জরুরি হয়ে উঠছে।

বিবৃতিতে আরও বলা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ কোনো টাইম পাসিং সোশ্যাল প্লাটফর্মে, ফ্রেন্ডলি মেড ভিডিওতে অভিনয় করেছে, মডেল হিসেবে হয়তো ছবি আছে বাসার পাশের কোনো টেইলরের দোকানে অথবা একটা দুটো বিলবোর্ডে, সেও সোশ্যাল মিডিয়াতে নিজেকে একটর (অভিনেতা) বা মডেল দাবি করছেন। অথচ মডেল বা অভিনেতা/অভিনেত্রী হয়ে ওঠার জন্য যে নিষ্ঠা, একাগ্রতা, জ্ঞান, দর্শন, প্রস্তুতি, সামাজিক ও পেশাদার দায়বদ্ধতা প্রয়োজন সেসবের কিছুই তার নেই।

বিবৃতিতে অভিনয়শিল্পী সংঘ একজন ব্যক্তির নামের আগে তকমা জুড়ে দেওয়ার আগে তার কাজের বিষয়টিও খতিয়ে দেখাও বিবেচ্য হওয়া জরুরি বলে মনে করছে।এছাড়াও কথিত মডেল-অভিনেত্রী গ্রেফতারের পর প্রচারিত সংবাদে তাদের নামের পাসে তকমা জুড়ে দেওয়ায় মূলধারার তারকাদের প্রশ্নের সম্মুখীন হতে হয় বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

অভিনয়শিল্পী সংঘ সংবাদ প্রকাশের আগে অভিনেতা-অভিনেত্রী তকমা দেওয়ার আগে সংশ্লিষ্ট সংগঠন থেকে যাচাই করে নেওয়ার বিষয়ে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে বিবৃতিতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31