IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> শিবগঞ্জে পাগলা নদীর ওপর ঝুঁকিপূর্ণ বেইলী ব্রীজে ভাঙ্গন

শিবগঞ্জে পাগলা নদীর ওপর ঝুঁকিপূর্ণ বেইলী ব্রীজে ভাঙ্গন

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-মনাকষা সড়কের পাগলা নদীর ওপর বেলী ব্রীজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও তার ওপর দিয়েই চলছে শত শত ছোট বড় যানবাহন। ইতি মধ্যে ভেঙে গেছে কয়েকটি পাটাতন। ফলে যে কোন মূহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেছে, ব্রীজটির স্টীলের পাটাতনগুলো নির্দিষ্ট স্থান হতে সরে গেছে। নাট বল্টু ঢিল হয়ে নড়বড় করছে পুরো ব্রীজ। কয়েকটি পাটাতন বসে গেছে। তার মধ্যে একটি পাটাতন প্রায় প্রায় ৮/৯ইঞ্চি নীচে বসে গেছে। তার পরেও দূর্ভোগ নিয়ে চলতে হচ্ছে মনাকষা, শ্যামপুর, দূলর্ভপুর, শিবগঞ্জ, বিনোদপুর কয়েক লাখ মানুষ কে।

এ ছাড়াও উপজেলার একমাত্র সরকারী আদিনাসহ ৭/৮টি কলেজ ও ২০ টি উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ এ পথে যাতায়াত করে। সড়কে চলাচলকারী অটো চালক জামাল উদ্দিন জানান, পাগলা নদীর উপর একটি মাত্র লোহার ব্রিজ এটি। এখান দিয়ে পাঁচ ইউনিয়নের প্রায় কয়েক লাখ মানুষের বসবাস।

তাদের প্রয়োজনীয় কাজের জন্য উপজেলা সদর শিবগঞ্জ জেলা শহর চাঁপাইনবাবগঞ্জ যেতে হয়। অন্য কোন বিকল্প রাস্তা বা ব্রীজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় তাঁদের।

মনাকষা এলাকার আম চাষী এনামুল হক জানান, ব্রীজের উপর দিয়ে প্রতিদিন শত শত আম বোঝায় গাড়ী পার হয়। ব্রীজের উপর উঠলেই প্রতিনিতই ঝুঁকতে থাকে ব্রীজটি। তার পরেও বাধ্য হয়ে যাতায়াত করতে হয় তাঁদের।

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আবু আহমেদ নজমুল কবির মুক্তা জানান, ব্রীজটি যে কোন মূহূর্তে নদীতে ভেঙে পড়তে পারে।

ইতি মধ্যে ভেঙে গেছে কয়েকটি ব্রীজের পাটাতন। একাধীকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়না। দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু জানান, ব্রীজ দিয়ে যেন ভারী যানবাহন চলাচল না করে সে বিষয়ে ইতি মধ্যে নির্দশনা দেয়া হয়েছে। তবে ব্রীজটি মেরামত বা পূণ:নির্মাণের বিষয়ে কিছুই জানাইনি সড়ক ও জনপদ বিভাগ। তাঁর দাবি-যখন পাটাতনগুলো ভেঙে পড়ে তখন শুধু নেমে মাত্র মেরামত করা হয়। দীর্ঘ মেয়াদী কোন পরিকল্পনা নেয়া হয়না। তিনি অভিলম্বে পাগলা নদীর উপর একটি নতুন ব্রীজ নির্মাণের দাবি জানান।

উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ জানান, আমরা ব্রীজটি ইতিমধ্যে পদির্শন করেছি। সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ব্রীজের দুইদিকে সাইন বোর্ড টাঙানো হয়েছে। কিন্তু তারা কোন কথা কর্ণপাত করছে না। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে। তবে ব্রীজটি নির্মাণ করার সময় এটি সড়ক ও জনপদের অন্তর্ভূক্ত থাকায় সঠিক তথ্য দিতে পারেনি তিনি।

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন জানান, ইতিমধ্যে মাটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।

প্রসঙ্গত,জনগণের দূর্ভোগের কথা চিন্তা করে শিবগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যন ও সাবেক সংসদ সদস্য মইন উদ্দিন আহম্মেদ মন্টু ডাক্তারের উদ্যোগে ১৯৮৮ সালে ব্রীজটি নির্মাণ করা হয়। ব্রীজটির দৈর্ঘ ১৫০ মিটার ও প্রস্থ ১২ফিট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31