IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> যাত্রী নিয়ে যাওয়ার পথে পুলিশের কোষ্টার আটক

যাত্রী নিয়ে যাওয়ার পথে পুলিশের কোষ্টার আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : লকডাউনে সাধারণ যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে পুলিশ বিভাগের লোগোযুক্ত একটি টেলিকম কোষ্টার গাড়ি আটক করা হয়েছে। মঙ্গলবার মধ্য রাতে নাটোর শহরের চকরামপুর এলাকা থেকে ওই টেলিকম কোষ্টারটি ৪০ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শী ও কোষ্টারের যাত্রী সূত্রে জানা যায়, পুলিশ বিভাগের লোগোযুক্ত নম্বরবিহীন ওই কোষ্টারে মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে ঢাকার যাত্রী ওঠানো হয়। যাত্রীদের অধিংকাংশই গার্মেন্টস কর্মী। পুলিশের গাড়ি রাস্তায় আটকাবে না বলে বেশি ভাড়া নিয়ে গাদাগাদি করে লোক তোলা হয় বলে জানান যাত্রীরা।

আমেনা বেগম, রুনা বেগম ও হোসেন আলীসহ গাড়ির কয়েকজন যাত্রী জানান, নাচোল শ্যামলী কাউন্টারের মাষ্টার ওই গাড়ীর চালকের সাথে কথা বলে তাদেরকে এ গাড়িতে তুলে দেয়। পুলিশের গাড়ি পথে আটকাবে না তাই নিরাপদে যাওয়ার কথা বলে জনপ্রতি ২ হাজার টাকা করে নেওয়া হয়েছে। কোষ্টারটি ২৬ সিটের হলেও তাতে প্রায় ৪০ জন যাত্রী ওঠানো হয়।

এদিকে, পুলিশের ওই টেলিকম কোষ্টার গাড়িটি ঢাকায় যাওয়ার পথে নাটোর শহর অতিক্রম করার সময় চকরামপুর এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকের সাথে লেগে লুকিং গ্লাস ভেঙ্গে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ট্রাকচালকের কাছে ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন কোষ্টার চালক ফিরোজ হাসান। এসময় প্রত্যক্ষদর্শী এক যুবক জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে বিষয়টি জানালে নাটোর থানা পুলিশ সেখানে উপস্থিত হয় এবং গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়।

কোষ্টার চালক ফিরোজ হাসান জানান, মঙ্গলবার ঢাকার রাজারবাগ থেকে সাতজন পুলিশ অফিসারকে চাঁপাইনবাবগঞ্জে নামিয়ে দেন। ফেরার পথে পুলিশ টেলিকম এন্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের ওসি টান্সপোর্ট রেজাউল করিমের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে নাচোল থেকে কয়েকজন গার্মেন্টস কর্মীকে নিয়ে ঢাকার পথে রওনা হন। কত টাকা ভাড়া মিটিয়েছে তা ওসি স্যার জানেন।

সম্পূর্ণ অনিয়ম হলেও রেজাউল স্যার সরকারি গাড়িতে লোক তুলে আনতে বলেন। স্যারের হকুমে এই কাজ করা হয়েছে। গাড়িটি পুলিশ বিভাগের সরকারি গাড়ি। এটি ঢাকায় সরকারি কাজে ব্যবহার হয়। তবে ট্রাক চালকের কাছে টাকা দাবির অভিযোগ সঠিক নয় বলে জানান চালক ফিরোজ।

লুকিং গ্লাস ভেঙ্গে ফেলা নিয়ে ট্রাক চালক ও হেলপারের সাথে বাক বিতণ্ড হয়েছে বলে স্বীকার করেন ফিরোজ।

এসময়ে কোষ্টার চালক ফিরোজ হাসানের মাধ্যমে ওসি টান্সপোর্ট রেজাউল করিমের সাথে কথা বললে তিনি জানান, গাড়িটি পুলিশ বিভাগের সরকারি গাড়ি। তবে লকডাউন হওয়ার কারণে সাতজন পুলিশ অফিসারকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে নামিয়ে দেওয়ার জন্য পাঠানো হয়েছে। চালক যাত্রী তুলে নিজে বাঁচার জন্য আমার কথা বলেছে। এটি অনিয়ম হয়েছে।

তবে ঘটনার সাথে তিনি কোনভাবেই জড়িত নন। এধরনের কোন নির্দেশ দেওয়ার অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন ওসি টান্সপোর্ট রেজাউল করিম।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি ওই গাড়িতে যাত্রী ওঠানোর বিষয়টি প্রমাণিত। ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি অবগত করা হয়েছে। পরে সকল যাত্রীকে নামিয়ে দিয়ে গাড়িটি ঢাকায় ফেরত পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31