ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালুর মা ও আলহাজ¦ আব্দুল্লা মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৮০) রামেক হাসপাতালে গত বুধবার সন্ধা ৭টা ১৫মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত অসুখে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে অ-ইন্না ইলাইহে রজিউন)।
মৃত্যকালে স্বামী, ৪ ছেলে, ৭ মেয়ে, নাতি-নাতনী ও আত্মীয়স্বন রেখে যান। নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আব্দুর রশিদ খান ঝালুর মায়ের মৃত্যুতে নাচোল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাাঁপাইনবাবগঞ্জ-৩ এর সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটনসহ জেলা ও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক জ্ঞাপণ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় নাচোল হাটচাতালে মরহুমার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


