IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে ১৮ নয়, ২৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়া হবে

রাজশাহীতে ১৮ নয়, ২৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়া হবে

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ব্যবস্থাপনায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে মোট ৮৪টি কেন্দ্রে আগামী শনিবার (৭ আগস্ট) থেকে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। কর্মসূচি চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। ৬দিনের এই ক্যাম্পেইনে এক লাখ ৫০ হাজার মানুষকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাসিক। প্রতিদিন ২৫ হাজার জনকে মর্ডানার প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। তবে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছর বয়সীদের পরিবর্ততে ২৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা প্রদান করা হবে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। টিকাদান কার্যক্রম সফল করতে মহানগরবাসীর সহযোগিতা কামনা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, টিকাদানে বয়সসীমার সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। পূর্বের ঘোষণা অনুযায়ী ১৮ বছর বয়সীদের করোনা টিকা প্রদানের কথা ছিল। কিন্তু সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা প্রদান করা হবে। নগরীর প্রতিটি কেন্দ্রে দুইজন টিকাদানকারী (স্বাস্থ্যকর্মী) ও তিনজন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত মর্ডানার প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। টিকাদান কেন্দ্রে বয়োজ্যষ্ঠ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনলেই দেওয়া হবে টিকা। তবে রেজিস্ট্রেশন ছাড়াই যারা টিকা নিবেন, তাদের টিকা নেওয়ার পর রেজিস্ট্রেশন করতে হবে। ক্যাম্পেইন চলাকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র (স্থানঃ টিচার্স ট্রেনিং কলেজ), পুলিশ হাসপাতাল কেন্দ্র, আইডি হাসপাতাল কেন্দ্র, সিএমএইচ রাজশাহী কেন্দ্রে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।

৩০টি ওয়ার্ডের করোনা টিকাদান কেন্দ্রগুলো হলো:
১নং ওয়ার্ডে গোলজারবাগ উচ্চ বিদ্যালয়, রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র। ২নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, নগরপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়, ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র। ৩নং ওয়ার্ডে ডি.বি আনোয়ারা স্কুল বহরমপুর, শিক্ষা স্কুল এন্ড কলেজ দাসপুকুর। ৪নং ওয়ার্ডে কেশবপুর ভেড়ীপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়, ৪নং ওয়ার্ড কার্যালয়, ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র। ৫নং ওয়ার্ডে মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ সরকারি বালিকা বিদ্যালয়। ৬নং ওয়ার্ডে প্যারামেডিকেল ইন্সস্টিটিউট, লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৭নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয় (ঝাউতলা), ডায়াবেটিস হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট, নগর স্বাস্থ্য কেন্দ্র। ৮নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, গভঃ ল্যাবরেটরী হাই স্কুল। ৯নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, শাহ মুখদুম দরগা মাদ্রাসা। ১০নং ওয়ার্ডে হাতেম খাঁ কলাবাগান আজিজার রহমান সঃ প্রাঃ বিদ্যালয়, হাতেম খাঁ মুসলিম হাই স্কুল।

১১নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, গার্লস স্কুল, নগর স্বাস্থ্য কেন্দ্র। ১২নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, মসজিদ মিশন একাডেমী স্কুল, নগর স্বাস্থ্য কেন্দ্র। ১৩নং ওয়ার্ডে দক্ষিণ দড়িখরবোনা প্রাথমিক বিদ্যালয়, শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র। ১৪নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, তেরখাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৫নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয় (দড়িখরবোনা), শহীদ এ. এইচ. এম. কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ, নগর স্বাস্থ্য কেন্দ্র। ১৬নং ওয়ার্ডে বখতিয়ারাবাদ শিশু বিকাশ প্রাক প্রাথমিক বিদ্যালয়, মথুরডাঙ্গা মহিলা কাউন্সিলরের কার্যালয়, আটকোষী সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৭নং ওয়ার্ডের ওয়ার্ড কার্যালয়, নওদাপাড়া আওয়ামী লীগ অফিস, তিলোত্তমা স্বাস্থ্য কেন্দ্র। ১৮নং ওয়ার্ডে মেট্রোপলিটন ডিগ্রী কলেজ, অন্নদা সুন্দরী প্রাথমিক বিদ্যালয় (ম্যাচ ফ্যাক্টরী), গোল্ডেন স্টার প্রি-ক্যাডেট স্কুল, আসাম কলোনী, নগর স্বাস্থ্য কেন্দ্র। ১৯নং ওয়ার্ডে শিরোইল কলোনী ওয়ার্ড কার্যালয়, ছোটবনগ্রাম ওয়ার্ড কার্যালয়, শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়, শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছোটবনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়।

২০নং ওয়ার্ডে কৃষ্ণকান্ত সঃ প্রাঃ বিদ্যালয় সুলতানাবাদ, রানীবাজার উচ্চ বালিকা বিদ্যালয়। ২১নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়, সূর্যকণা স্কুল। ২২নং ওয়ার্ডে রাজশাহী বি.বি হিন্দু একাডেমী (২টি কেন্দ্র), ২৩নং ওয়ার্ডে শাহমুখদুম কলেজ, আহমদপুর সঃ প্রাঃ বিদ্যালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র। ২৪নং ওয়ার্ডে জাতীয় তরুন সংঘ একাডেমী, রামচন্দ্রপুর ও জনকল্যান সঃ প্রাঃ বিদ্যালয়, বাজেকাজলা। ২৫নং ওয়ার্ডে খাদেমুল ইসলাম বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, ২৫নং ওয়ার্ড কার্যালয় (তালাইমারী) ও সিটি হাসপাতাল। ২৬নং ওয়ার্ডে নামোভদ্রা সরকারী প্রাঃ বিদ্যালয়, গার্হস্থ্য অর্থনীতি কলেজ (পদ্মা আবাসিক), ২৬নং ওয়ার্ডে নগর স্বাস্থ্য কেন্দ্র, শমসের মোন্ডলের মোড়। ২৭নং ওয়ার্ডে বালিয়াপুকুর বিদ্যানিকেতন ও ওয়ার্ড কার্যালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র। ২৮নং ওয়ার্ডে কাজলা সঃ প্রাঃ বিদ্যালয়, ধরমপুর সমসের মোল্লা বেসরকারী প্রাঃ বিদ্যালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র। ২৯নং ওয়ার্ডে ডাঁশমারী উচ্চ বিদ্যালয়, সিডিসি ক্লাসটার অফিস ও নগর স্বাস্থ্য কেন্দ্র। ৩০নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয় ও রাজশাহী বিশ^বিদ্যালয় মেডিকেল সেন্টার, ৩০নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31