IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> বদলগাছী-আক্কেলপুর রাস্তার বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ, যেকোন সময় ঘটতে পারে বড় দূর্ঘটনা

বদলগাছী-আক্কেলপুর রাস্তার বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ, যেকোন সময় ঘটতে পারে বড় দূর্ঘটনা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী-আক্কেলপুর সড়কের বিষ্ণুপুর গ্রামের নিকট নির্মিত পুরাতন ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের স্টিলের পাতা ফাঁকাহয়ে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়ছে। যে কোন সময় ঘটতে পাড়র বড় ধরণের দূর্ঘটনা। বারবার সংস্কার হলেও নতুন ব্রিজ নির্মণের নেই কোন পদক্ষেপ।

জানা যায়, বদলগাছী-আক্কেলপুর সড়কটির মাঝখানে বেইলি ব্রিজটিতে মাঝে মাঝেই এরকম মরণ ফাঁদের সৃষ্টি হয়। আবার সেটি সংবাদ প্রকাশ হলে নামছাম ভাবে সংস্কার করে নওগাঁ সড়ক জনপদ বিভাগ। কিছুদিন যেতে না যেতে আবারও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে সেতুটি। বিষ্ণুপুর গ্রামের ব্যবসায়ী সুমন হোসেন বলেন, বেশ কয়েক মাস আগে এই বেইলি ব্রিজটি ভেঙ্গে যায়। ব্রিজটির ভেঙ্গ যাওয়া স্টিলের পাত পরিবর্তন করে সড়ক জনপদ বিভাগ এবং সটি ঝালাই দিয়ে মেরামত করে যায়। তার কিছুদিন পর আবারও স্টিলের পাত বেকিয়ে ফাঁকা হয়ে নাটবলটু নরবড়ে হয়ে পড়ে।

বদলগাছী আক্কেলপুর সড়কটি নওগাঁ জয়পুরহাটসহ বগুড়া জেলার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। তার পরেও সরু নরবড়ে এই বেইলি ব্রিজে প্রায় ঘটে দুর্ঘটনা। আর এই অবস্থার মধ্যে দিয়ে যুগ যুগ পেরিয়ে গেলেও এখানে নতুন ব্রীজ নির্মাণের প্রয়োজনীয় কোন পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এলাকাবাসী জানায়, একদিকে ব্রিজটি ঝুঁকিপূর্ণ তার উপর অতিরিক্ত মালবাহী ট্রাক চলাচল করায় বেইলি ব্রিজটি তার ভারসাম্য হারিয়েছে। বদলগাছী উপজেলাটি কৃষি প্রধান এলাকা। তাই এই উপজেলার হাট বাজারগুলোতে প্রতিদিন হাজার হাজার মণ সবজি কেনাবেচা হয়ে থাকে। যোগাযোগ ব্যাবস্থা ভালো না হওয়ায় কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য সঠিক সময়ে বাজারজাত করতে পারছে না। এ কারণে সঠিক মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার কৃষকরা।

এলাকাবাসীর দাবি পুরাতন বেইলি ব্রিজটি তুলে ফেলে সেখানে নতুন করে একটি ব্রিজ নির্মাণের।

এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান জানান, বেইলি ব্রিজটি আবার সংস্কার কওে দেওয়া হবে। সেখানে নতুন একটি ব্রিজ নির্মণের জন্য উপরে অবগত করানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031