IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে সাতদিন ধরে ১টি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে প্রতিপক্ষরা

ধামইরহাটে সাতদিন ধরে ১টি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে প্রতিপক্ষরা

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে অসহায় কৃষকের বাড়ীর খলিয়ান দখলে ব্যর্থ হয়ে ওই পরিবারকে ৭দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে এক প্রভাবশালী। গ্রামের লোকজন, শিক্ষার্থী, মসজিদের মুসল্লীরাও এক প্রকার অবরুদ্ধ পরিবেশে অস্থিরতা প্রকাশ করেছেন। সুবিচারের আশায় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সুরাহা না হওয়ায় মানবেতর বন্দি জীবন যাপন করছে এবং ভুক্তভোগী পরিবার বিষয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

ধামইরহাট থানার লিখিত অভিযোগ সূত্র জানা যায়, উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামে মৃত মফিজ উদ্দিনের ছেলে ইকবাল হোসেন তার নিজ বাড়ীতে দীর্ঘ ৩ যুগ ধরে বসবাসকরছেন, ওই বাড়ীর খলিয়ান দিয়ে প্রতিবেশীরা যাতায়াত। সম্প্রতি প্রভাবশালী আহাদ আলীর ছেলে মোহাম্মদ আলী গং অসহায় ইকবাল হোসেনের খলিয়ান দখল করে যানবাহন চালানোর রাস্তা তৈরীর জন্য ভাঙ্গা ইটের খোয়া নিয়ে দখলের চেষ্টা করে, এতে ভুক্তভোগী ইকবাল হোসেন বাধা দেয়। এতে মোহাম্মদ আলী গং ক্ষিপ্ত হয়ে ইকবাল হোসেনের বাড়ীর চারিধারে বাঁশ-খুটির বেড়া দিয়ে ঘিরে তাকে অবরুদ্ধ করে রাখে। ভুক্তভোগীর ছেলে শাকিল হোসেন রাতের আধারে বাড়ীর পিছন দিয়ে ঘরে প্রবেশ করতে চাইলে দাঙ্গাবাদ রোমান, ওসমান ও নুর আলমসহ মোহাম্মদ আলীর লোকজন তাদের ধাওয়া করে।

তবে অভিযোগ কৌশলে এড়িয়ে গিয়ে মোহাম্মদ আলী বলেন, ‘আমার জমি আমি ঘিরে রেখেছি, আর তারা তো বাড়ির বাইরেই ঘোরাফেরা করছে, অবরুদ্ধ তো নেই। চারিধারে বেড়া দিয়ে ঘিরে রাখার প্রসঙ্গে তিনি কোন সদুত্তর দেননি।

স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, যে রাস্তা নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্ব›দ্ব প্রকৃত পক্ষে সেটি রাস্তা নয় একটি গলি মাত্র, রেকর্ডীয় ২টি রাস্তা আছে, এটি উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় এই ঘটনা, তবে বাড়ী ঘিরে রাখা ঠিক হয়নি।

স্থানীয় প্রতিবেশী মেহেদী হাসান বলেন, কোন পরিবারের চতুর্দিকে ঘিরে রাখলে সে তো হতাশায় মারা যাবে। অপর প্রতিবেশী রহিম বক্স বাড়ী অবরুদ্ধ করার বিষয়ে প্রতিবাদ জানান।

ধামইরহাট থানার ডিউটি অফিসার হতে ৮ আগস্ট রাতে অভিযোগ হাতে পেয়েছেন জানিয়ে এ.এসআই শাজাহান বলেন, আমি আজকেই তদন্তে যাব এবং প্রকৃত ঘটনা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news