IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরাচাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগমান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল‘আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না’রাজশাহী বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীপোরশায় কৃষকদের মাঝে ডিজেল বিক্রি তদারকীতে ইউএনও রাকিবুল ইসলাম
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> জোর করে পরীক্ষা করছে শাপলা ডায়াগনস্টিক সেন্টারে

জোর করে পরীক্ষা করছে শাপলা ডায়াগনস্টিক সেন্টারে

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর লক্ষীপুরে অবস্থিত শাপলা ডায়াগনস্টিক সেন্টারে রোগীর প্রেসক্রিপসন আটকে পরীক্ষা-নিরীক্ষা করাতে বাধ্য করার অভিযোগ উঠেছে। নগরীর ডিঙ্গাডোবা এলাকার বাসিন্দা রায়হানুল ভোক্তা অধিকার রাজশাহীর সহকারী পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৯ সেপ্টেমবর অভিযোগকারী রায়হান তার বোন আফরোজা খাতুনকে কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল ইসলামের কাছে শাপলা ডায়াগনস্টিক সেন্টারে তার চেম্বারে চিকিৎসা করাতে নিয়ে যান। ভিডিও কনফারেন্সে চিকিৎসক তার বোনের কথা শুনে বেশ কয়েকটি পরীক্ষা করার পরামর্শ দেন। এ সময় তিনি পরে পরীক্ষা করাবো বলে ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তাদের জানান ও চিকিৎসকের ব্যবস্থাপত্র ও এডভাইসের কাগজ চান। কিন্ত তা দিতে অস্বীকৃতি জানিয়ে সেখানেই পরীক্ষা করাতে হবে বলে জানান। অন্য কোথাও পরীক্ষা করালে সেটি হবে না বলে জানান। প্রতিবাদ করলে খারাপ আচরণ করেন তার সাথে। পরে তিনি পরীক্ষা না করিয়েই সেখান থেকে চলে যান। তবে তারা চিকিৎসকের ফি বাবদ ১ হাজার টাকা নিয়ে নেন। তারপরও কোন কাগজ দেননি।

ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক হুমায়ন কবির তাকে জানান, তাদের মালিক পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানে ডাক্তার দেখাতে হলে টেস্ট করাতে হবে। পরে তিনি ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহীর সহকারী পরিচালক হাসান মারুফ বলেন, অভিযোগ পেয়েছি। ৮ অক্টোবর সকাল ১০টায় এর শুনানি হবে। বিষয়টি উভয়কে জানিয়ে দেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031