IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> নওগাঁয় নেসকোর কন্ট্রোল রুমে আগুন

নওগাঁয় নেসকোর কন্ট্রোল রুমে আগুন

ধূমকেতু নিউজ ডেস্ক : নওগাঁয় নেসকোর ৩৩/১১ হাজার কেভি উপকেন্দ্রের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কন্ট্রোল রুমের ব্রেকার ও অন্যান্য সরঞ্জামাদি পুড়ে গেছে।

আজ শুক্রবার (১৩ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকেই থেকে নওগাঁ ও আশেপাশের পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, এর আগে এই স্টেশনে এত বড় দুর্ঘটনা কখনও ঘটেনি।

নেসকোর কর্মকর্তারা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে হঠাৎ কন্ট্রোল রুমে আগুন দেখতে পাওয়া যায়। তখন দায়িত্বরত কর্মকর্তারা নওগাঁ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নেভানোর কাজ করে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নেসকোর নওগাঁ বিক্রয় ও বিতরণ (উত্তর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মনির হোসেন জানান, অগ্নিকাণ্ডে কন্ট্রোল রুমের ব্রেকার, সুইচ বোর্ড ও কেবলসহ অন্যান্য সব যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, কন্ট্রোল রুম সচল করতে কাজ শুরু হয়েছে। এছাড়া রাজশাহী থেকে প্রধান প্রকৌশলী, বগুড়া থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দুই থেকে তিনটি টেকনিক্যাল টিম রওনা হয়েছে। তবে কখন নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

এদিকে নেসকোর রাজশাহীর প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ জানান বিকল্পে পথে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলেছ। এছাড়া এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে। এদিকে নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31