IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘বঙ্গবন্ধু আজীবন সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করেছেন’

‘বঙ্গবন্ধু আজীবন সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করেছেন’

ধূমকেতু নিউজ ডেস্ক : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধু আজীবন সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করেছেন এবং দুঃসময়ে তাদের পাশে থেকেছেন।

অপরদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর শিক্ষা-জীবন থেকেই গণমানুষের রাজনীতি করছেন এবং তার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ দুঃসময়ে এবং দুর্যোগে বাংলাদেশের জনগণের পাশে থেকেছেন।

শিল্পমন্ত্রী আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটরিয়ামে গরীব ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন অতিমারী করোনাকালিন (কভিড-১৯) দুঃসময়ে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের পাশে থাকার আহবান জানিয়ে বলেন,‘বঙ্গবন্ধু যেভাবে জনগণের পাশে থেকে দুঃসময়ে সাহায্য সহযোগিতা করেছেন, তেমনি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও জন-প্রতিনিধিদের করোনা মহামারির এ সময়ে জনগণের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে।’

তিনি বলেন, করোনা মহামারি যখন সারা বিশ্বকে তছনছ করে দিয়েছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এই দেশ এখন উন্নত দেশের কাতারে যাবার পথে। করোনা মহামারির কারণে এ যাত্রা কিছুটা থমকে গেলেও সরকারের নানামুখী পদক্ষেপে আবার ঘুরে দাাঁড়াচ্ছে বাংলাদেশ।

নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোঃ গোলাম ইয়াহিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুশফিকুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম কাশেম, স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায় অনুষ্ঠানে বক্তৃতা করেন।

মনোহরদী উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের সহযোগিতায় প্রায় ৪ শ’ জন গরীব ও অসহায় মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। পরে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে মেনিফোল্ড অক্সিজেন সিস্টেম উদ্বোধন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31