ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গোমস্তাপুর ইউনিয়নের চকপুস্তম দামুসের বিলে গোসল করতে গেলে সে পানি ডুবে মারা যায়।
শিশুটি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের চকপুস্তম গ্রামের এসতারুল হকের শিশু কন্যা হাফসা (৭)।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দীলিপ কুমার দাস বিষয়টি নিশ্চত করে জানান, বেলা সাড়ে ১২ দিকে হাফসা বাড়ির পেছনে দামুসের বিলে একা গোসল করতে গেলে পা পিছলে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে অনেক খোজাখুজির এক পর্যায়ে পানি ডুবন্ত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে।


