IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> স্বেচ্ছাসেবক লীগের পূর্ব নির্ধারিত স্থানে জেলা আ.লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্বেচ্ছাসেবক লীগের পূর্ব নির্ধারিত স্থানে জেলা আ.লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : জাতীয় শোক দিবসে জেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ব নির্ধারিত স্থানে পাল্টাভাবে জেলা আওয়ামী লীগের কর্মসুচি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের পূরাতন বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় একটি দৈনিকের অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন। লিখিত বক্তব্যে বলা হয়, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের উদ্দেশ্যে তারা শহরের কানাইখালী পূরাতন বাসস্ট্যান্ড এলাকায় দিনব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি পালনে বাধা দিতে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তাদের নির্ধারিত স্থানে পাল্টাভাবে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৫ আগষ্টের কর্মসুচি ঘোষণা করেছেন। জেলা স্বেচ্ছা সেবকলীগ তাদের নির্ধারিত স্থানেই জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনে বদ্ধপরিকর। সেখানে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভার সংসদ সদস্যকেই বহন করতে হবে। তারা চর দখলের মত জাতীয় শোক দিবসের কর্মসূচিতে পাল্টা কর্মসূচি ঘোষণার নিন্দা জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ জেলা কমিটির সভাপতি খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার, যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রিয় ভৌমিক, সাংগঠনিক সম্পাদক নিয়ন হোসেনসহ নেতৃবৃন্দ ।

এবিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, ধারাবাহিক মিথ্যাচারের অংশ হিসাবে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। কানাইখালি এলাকায় তাদের কর্মসুচির ব্যাপারে জেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দকে লিখিত বা মৌখিক কোনওভাবেই অবগত করেন নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31