ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর দুর্গাপুরে জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে।
রোববার ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ পালন উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টার দিকে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা হলরুমে আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (পুঠিয়া-দুর্গাপুর) মাননীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিকল্পনা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

একাডেমিক সুপারভাইজার মহীদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শুভদেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লা, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী।
এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুল আজিজ, দুর্গাপুর মহিলা কলেজ অধ্যক্ষ আব্দুর রব, দুর্গাপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আলী, সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


