IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> ফেসবুকে আসছে নতুন চমক

ফেসবুকে আসছে নতুন চমক

ধূমকেতু নিউজ ডেস্ক : আবারও ফেসবুক নিয়ে আসছে নতুন চমক। আসছে ফেসবুকে নতুন ফিচার। মেসেঞ্জারের ভিডিও ও ভয়েজ কলের ক্ষেত্রে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সিস্টেম চালু করেছে টেক জায়েন্ট প্রতিষ্ঠানটি। যার কারণে ফেসবুক নিজেও ব্যবহারকারীদের ভয়েস ও ভিডিও কল শুনতে পারবে না।

এটি এতদিন মেসেঞ্জারের টেক্সট ভার্সনের জন্য চালু ছিল। এখন থেকে কলের ক্ষেত্রেও এই গোপনীয়তার নীতিমালা অনুসরণ করবে ফেসবুক। যার ফলে প্রেরক ও প্রাপকের মধ্যেই কনর্ভাসেশন সীমাবদ্ধ থাকবে। এবং ফেসবুক তার ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারেও আপডেট এনেছে।

সম্প্রতি এক ব্লগ পোস্টে ফেসবুক এই ঘোষণা দেয়। এতে জানানো হয়েছে, ২০১৬ সাল থেকেই ফেসবুকে টেক্সট মেসেজের ক্ষেত্রে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চালু রয়েছে। তবে বিগত কয়েক বছর ধরে অডিও ও ভিডিও কলের পরিমাণও দ্রুত বেড়েই চলেছে।দৈনিক ১৫ কোটি ভিডিও কল হয়। আর সেটা বিবেচনায় রেখেই এবার অডিও ও ভিডিও কলের জন্যও এই পরিবর্তন আনা হয়েছে।

এছাড়া ইনস্টাগ্রামেও এই ধরনের পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক। সেই সঙ্গে গ্রুপ চ্যাট, গ্রুপ ভয়েজ ও ভিডিও কলের ক্ষেত্রেও এই ব্যবস্থা চালু করা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে ফেসবুক।

‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারের ক্ষেত্রে নতুন আপডেট এনেছে ফেসবুক। এবার এই ফিচারে যুক্ত হল ‘টাইমার কন্ট্রোল’। অর্থাৎ ব্যবহারকারীরা ঠিক করে নিতে পারবেন মেসেজ মুছে দেওয়ার সময়সীমা। ৫ সেকেন্ড থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে তারা নির্ধারিত সময় বেছে নিতে পারবেন। এবং সেই সময়ের পর অটো মুছে যাবে মেসেজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031