IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> রাজশাহী >> চারঘাটে টিকার প্রথম ডোজ বন্ধ, অনিশ্চয়তায় গ্রহিতারা

চারঘাটে টিকার প্রথম ডোজ বন্ধ, অনিশ্চয়তায় গ্রহিতারা

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান কর্মসূচি বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রথম ডোজের বরাদ্দকৃত ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে বলে দাবি চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম রবিনের। হাসপাতাল কর্র্তৃপক্ষের এমন হঠাত করে সিদ্ধান্তে চরম বেকায়দায় পড়েছেন টিকা গ্রহিতরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম রবিন জানান, করোনা ভাইরাসের ২য় ঢেউ শুরু থেকেই প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ টিকা এক সাথেই দেয়া হচ্ছিল। তবে বরাদ্দের চেয়ে প্রথম ডোজ গ্রহণকারী ব্যাক্তির সংখ্যা বেশী হওয়ায় প্রথম ডোজের টিকা দেয়া আপাতত বন্ধ ঘোষনা করা হয়েছে। যারা ইতিমধ্যে প্রথম ডোজ গ্রহণের এসএমএস পেয়েছেন তারাও এখন আর টিকা নিতে পারবেন না। তবে দ্বিতীয় ডোজ গ্রহণকারীরা যথা নিয়মেই টিকা নিতে পারবেন।

তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যেই প্রথম ডোজের বরাদ্দকৃত টিকা আসলেই শুরু হবে আবারও প্রথম ডোজ টিকা কার্য্যক্রম। এতে হতাশ হবার কিছু নেই। তবে সাময়িক ভাবে এমন পরিস্থিতর জন্য সকল টিকা গ্রহীতাদের ধর্য্য ধারন করার অনুরোধ জানিয়েছেন এই কর্মকর্তা।

জানা যায়, গত ১৬ আগষ্ট থেকে কোন প্রচার-প্রচারনা ছাড়াই হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ ঘোখনা করেন। এতে প্রথম ডোজ গ্রহণের নির্ধারিত তারিখে এসেও অনেক টিকা গ্রহিতাদের ফিরে যেতে হচ্ছে। এতে চরম বেকায়দায় পড়তে হচ্ছে টিকা গ্রহিতাদের।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশিকুর রহমান বলেন, প্রথম ডোজের বরাদ্দকৃত টিকা শেষ হয়ে যাওয়ায় আপাতত প্রথম ডোজের টিকাদান কার্য্যক্রম বন্ধ রয়েছে। টিকা আসলেই পুনরায় চালু করা হবে প্রথম ডোজের টিকা দেয়া কার্য্যক্রম। তবে দ্বিতীয় ডোজের টিকাদান কার্য্যক্রম যথা নিয়মেই চলমান রয়েছে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31