IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি অনেক পরিবার

চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি অনেক পরিবার

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : আষাঢ়ের টানা বর্ষণে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আর শিবগঞ্জে পদ্মায় আর মহানন্দায় পানি বেড়েই চলেছে। ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে অন্তত ৫০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

এছাড়াও ওই এলাকাগুলোতে প্রায় ১৮২ হেক্টর জমির ফসল সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো নিম্ন অঞ্চল হওয়ায় প্লাবিত হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৬৭ হেক্টর আউশ ধান আর ১২ হেক্টর শাকসবজি, ৩ হেক্টর অনান্য ফসলসহ মোট ১৮২ হেক্টর জমিতে হওয়া ফসল ও শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর, নারায়ণপুর, আলাতুলি, চড়বাগডাংগা আর শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর, পাকা ও উজিরপুর এলাকা প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার নারায়ণপুর ও চড়বাগডাংগা। শিবগঞ্জের দূর্লভপুর আর পাকা ইউনিয়নে বেশি প্লাবিত হয়েছে।

দূর্লভপুর ইউনিয়নের বাসিন্দা সাইদুর রহমান জানান, তার ১০ বিঘা জমিতে ধান আবাদ হচ্ছিলো, আপাদত ৬ বিঘারও উপরে ধানি জমি ডুবে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, ৫ গ্রামে কমপক্ষে ১০ হাজার পরিবার পানিবন্দি রয়েছে।

নারায়ণপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমিন শরীফ জানান, তার এলাকায় গত ৪ দিন থেকে পদ্মায় পানি বাড়ায় প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

পাকা এলাকার তরিকুল নামের একজন কৃষক জানান, তার এলাকায় পদ্মা নদীতে আকস্মিক পানি বাড়ায় প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দি।

দেবিনগর এলাকার সাদিরুল ইসলাম নামের এক শিক্ষক জানান, তার এলাকায় মহানন্দার পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দি।

শাজাহানপুর এলাকার আ. সালাম নামের এক কৃষক জানান, তার ৩ বিঘা ধানি জমি পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাতে পানি বাড়ায় ৫-৭ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

উজিরপুর এলাকার আব্দুর রহমান জানালেন, পদ্মায় পানি বাড়ায় সেখানের ৩-৪ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মায় ১০ সেন্টিমিটার ও মহানন্দায় ১১ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে পদ্মায় ২২ দশমিক ৬ মিটার ও মহানন্দায় ২০ দশমিক ৪৫ মিটার পানি রয়েছে। পদ্মায় ২২ দশমিক ৫০ মিটার ও মহানন্দায় ২১ দশমিক ৫০ মিটার বিপৎসীমা ধরা হয়েছে।

তিনি বলেন, কয়েকদিনের মধ্যে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে তবে মহানন্দা নদী তার বিপৎসীমা অতিক্রম করতে এখনও অনেক সময় লাগবে। এছাড়াও কয়েকটি ইউনিয়ন নিম্নাঞ্চল হওয়ায় পানিতে বন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031