IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> রাজশাহী >> অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের সাথে নগর আ.লীগের মতবিনিময়

অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের সাথে নগর আ.লীগের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও কেন্দ্রে দাখিলকৃত রাজশাহী মহানগরের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে কতিপয় স্বার্থন্বেষী মহলের অপতৎপরতার বিষয়ে উপস্থিত সাংবাদিকবৃন্দের সাথে বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

ডাবলু সরকার বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, গত ০১ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সম্মেলনের পূর্ব হতে অদ্যবধি একটি স্বার্থন্বেষী মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে অনলাইন ভিত্তিক কিছু নিউজ পোর্টাল-কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সংগঠন ও সংগঠনের নেতৃবৃন্দের চরিত্র হনন করে আমাদের নেতৃবৃন্দের ব্যক্তিগত ও সংগঠনের ভাবমূর্তি বিনষ্টের হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও আমি পারষ্পরিক আলোচনার ভিত্তিতে রাজশাহী মহানগরের একটি পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে দাখিল করেছি। যা অনুমোদনের অপেক্ষায়। এই কমিটি জমা দেওয়ার পর একটি কুচক্রী মহল কমিটিতে অন্তর্ভূক্ত কিছু নেতৃবৃন্দকে নিয়ে মনগড়া কল্পকাহিনী সামাজিক যোগাযোগের মাধ্যম ও কিছু নিউজ পোর্টালে ছড়িয়ে দিয়ে দলের মধ্যে আত্মকলহ ও বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত।

ভবিষ্যতে ওই সমস্ত স্বার্থন্বেষী কুচক্রী মহলের সরবরাহকৃত ভিত্তিহীন সংবাদ আপনাদের নিউজ পোর্টালে প্রকাশিত না করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমাদের রাজনৈতিক কর্মকান্ড ও দলীয় নেতৃবৃন্দের বিষয়ে কোন কিছু জানার থাকলে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অবগত হওয়ার জন্য আহŸান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মাহফুজুল আলম লোটন, সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বাবুল, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সাবেক আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সদস্য রবিউল আলম রবি, মকিদুজ্জামান জুরাত, নগর শ্রমিক লীগের সভাপতি বদরুজ্জামান খায়ের, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার সহ নগর আওয়ামী লীগের প্রমুখ নেতৃবৃন্দ ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31