IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> গোমস্তাপুরে ভাঙ্গা রাস্তায় ভোগান্তিতে ৮ গ্রামের বাসিন্দারা

গোমস্তাপুরে ভাঙ্গা রাস্তায় ভোগান্তিতে ৮ গ্রামের বাসিন্দারা

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গোমস্তাপুরে মানুষ ও যানবাহন চলাচলের গুরত্বপূর্ন রাস্তার কয়েকটি স্থান ভেঙ্গে যাওয়ায় দুভোর্গে পড়েছে এলাকাবাসী। উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বালুগ্রাম( দক্ষিণটোলা) গ্রামের এই আঞ্চলিক সড়কটি ভেঙ্গে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

রাস্তাটির বিভিন্ন জায়গায় খাল-খন্দক সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী অনতিবিলম্বে রাস্তাটি মেরামত করে চলাচল উপযোগী করার জন্য জোর দাবী জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ।

সরেজমিনে দেখা গেছে, ওই সড়কটির অনেক জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। সড়কের একটি নির্দিষ্ট জায়গা অনেকবার ভাঙলেও কর্তৃপক্ষ তেমন কোন কার্যকর ভূমিকা গ্রহণ করেনি। সড়কটিতে ভারী যানবাহন ও মানুষের চলাচল হয়ে থাকে । এখন কোন ভারী যানবাহন চলাচল করতে পারছে না। এ রাস্তাটি দিয়ে ৪টি ওয়ার্ডের ৮ গ্রামের প্রায় ১০ হাজার লোকের যাতায়াত।

স্থানীয় বাসিন্দা রোজিনা বেগম বলেন, সড়কটি দীর্ঘদিন যাবৎ ভেঙে রয়েছে। এতে করে সাধারণ মানুষকে যাতায়াতের জন্য চরম দূভোর্গ পোহাতে হচ্ছে। গত বছর এ সড়কটি দিয়ে একটি বালু বোঝায় ট্রাক খাদে পড়ে গেলে গাড়িচালক কোন রকমে প্রাণে বেঁচে যান। সড়কটি কয়েকবার মেরামত করলেও তেমন কোন কাজে আসেনি ।

ইউপি সদস্য সাইদুর রহমান জানান, সড়কটি এখন অনেক ঝুঁকিপূর্ণ। এলজিএসপি’র টাকা দিয়ে ইতিপূর্বে তিন থেকে চারবার রাস্তাটি মেরামত করা হলেও তেমন কোন ফল পাওয়া যায়নি।

ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল বলেন, রাস্তাটির বিভিন্ন জায়গায় নদীর পানি বৃদ্ধি হলে ফলে প্রতিবছর ভেঙে যায়। ইতিপূর্বে নিজস্ব অর্থায়নে রাস্তাটি কয়েকবার মেরামত করা হলেও ভাঙ্গনের কবল থেকে রক্ষা করা যায়নি। কিন্তু আমরা সামনে উদ্যোগ নিয়েছি ভাঙ্গনের জায়গাটিতে এক কিলোমিটার গাইড ওয়াল বা সিসি ব্লক দিয়ে বেঁধে রাস্তাটিকে ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ( এলজিইডি)সুলতানুল ইমাম জানান, রাস্তার ভাঙ্গনের কথাটি আমার জানা আছে। সামনে এলজিইডি’র টেন্ডারে রাস্তা মেরামতের প্রকল্প গ্রহন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31