ধূমকেতু প্রতিবেদক : বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে “কেমন বাংলাদেশ চেয়েছিলেন বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ভার্চুয়াল পদ্ধতিতে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস. এ. মালেক।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দেশ বরেণ্য শিক্ষাবিদ বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি প্রফেসর ড. আবদুল খালেক।
সভা সঞ্চালনায় ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবুল কাশেম।


