ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ-বিদায়। মাত্র তিন অক্ষর। কিন্তু শব্দটির আপাদ মস্তক বিষাদে ভরা। এ শব্দটা কানে আসতেই মনটা কেন জানি চমকে উঠে। আবার কখনো-কখনো বিষণ্য হয়ে ওঠে। যদি সেটি হয় চির বিদায়।
তবে এখানে যে বিদায়ের কথা বলা হয়েছে, সেটি হলো বদলি জনিত বিদায়। বলা যেতে পারে, নীল কষ্ট। এটা চাকরি জীবনে সবার ক্ষেত্রেই ঘটবে এমনটি চিরায়িত নিয়ম। এই নিয়মের মধ্যে রাজশাহীর বাঘা উপজেলায় কর্মরত ৬ জন অফিসারকে একদিনে বিদায় সংবর্ধনা জানালেন উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা ও বাঘা উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার পাপিয়া সুলতানাসহ উপজেলা অফিসার্স ক্লাব।
এই বিদায় লগ্নে অনেকেই কেঁদেছেন আবার অন্যকে কাঁদিয়েছেন। যারা বিদায় নিয়েছেন তারা হলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, আক্তারুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম সারোয়ার হোসেন, হিসাবরক্ষণ অফিসার মজিবুল আলম, সমাজসেবা অফিসার আব্দুল হান্নান, জনস্বাস্থ্য প্রকৌশল আব্দুল জব্বার ও আমার বাড়ি আমার খামার প্রকল্প অফিসার মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে বাঘা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনিরুজ্জামান, বাঘার সফল কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, উপজেলা প্রৌকশলী রতন কুমার ফোজদার, মৎস্য অফিসার আমিরুল ইসলাম, নির্বাচন অফিসার মজিবুল আলম , প্রানী সম্পাদ অফিসার আমিনুল ইসলাম ও পল্লী উন্নয়ন অফিসার ইমরান আলী-সহ সকল দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিদায়ী অফিসার বৃন্দদের ফুলে-ফুলে সিক্ত করাসহ প্রত্যেককের হাতে বাঘা উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


