IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> রাজশাহী >> যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নে বাগমারা হবে মডেল উপজেলা : এনামুল

যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নে বাগমারা হবে মডেল উপজেলা : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় শিকদারীর সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে সড়ক বিভাগ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী সামসুজ্জোহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

প্রধান অতিথির বক্তেব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, বাগমারা উপজেলা হচ্ছে পাশ্ববর্তী কয়েকটি জেলার কেন্দ্র স্থল। সে কারণে যোগাযোগ ব্যবস্থার দ্রæত উন্নয়ন প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে উন্নত হবে উপজেলা। বাগমারা দিয়ে অতি সহজে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করা সহজ হবে। উপজেলার গুরুত্বপূর্ণ হাট-বাজারগুলোতে থাকবে বাইপাস রোড়ের ব্যবস্থা। এতে একদিকে যেমন যানজট কমবে অন্যদিকে কম সময়ে গন্তব্যস্থলে পৌঁছা সম্ভব হবে। পাশাপাশি আঁকা-বাঁকা রাস্তা সোজাকরণসহ প্রসস্থ করা হবে। রাস্তাঘাটের উন্নত হলে উপজেলার প্রত্যন্ত এলাকার যেকোন পণ্যদ্রব্য দেশের বিভিন্নস্থানে নিয়ে বিক্রয় করা সম্ভব হবে। বাগমারায় তৈরি করা হবে অর্থনৈতিক জোন। এর ফলে বৃদ্ধি পাবে কর্মসংস্থান।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সওজের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন, রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদকুল ইসলাম, নারায়নগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক কে.এম. নূর-ই-আলম, রাজশাহী জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ আসিফ, সওজের সার্ভেয়ার মিল্লাত হোসেন, ঠিকাদার মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31