IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> আফগানে দুই ভারতীয় দূতাবাস তছনছ করলো তালেবান

আফগানে দুই ভারতীয় দূতাবাস তছনছ করলো তালেবান

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে অন্তত দুইটি ভারতীয় দূতাবাস হানা দিয়েছে তালেবান। সেখানে তল্লাশি চালানোর সময় তছনছ করার পর দুইটি গাড়িও নিয়ে গেছে তালেবান সদস্যরা।

গত বুধবার কান্দাহার এবং হেরাতের ভারতীয় দূতাবাসে এ ঘটনা ঘটে বলে শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

দুইটি দূতাবাসই ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে ভারত সরকার। সেখানকার কর্মীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভারত সরকারের এক শীর্ষ কর্মকর্তা ভারতীয় এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা এমনটাই আশা করেছিলাম। দূতাবাসে তছনছ করার পাশাপাশি ওরা দূতাবাসে বিভিন্ন নথির খোঁজেও তল্লাশি চালায়৷ আমাদের দুটি দূতাবাস থেকেই গাড়ি নিয়ে চলে গেছে তালেবান যোদ্ধারা।

এই ঘটনার কয়েকদিন আগেই আফগানিস্তানে ভারতীয় দূতাবাসগুলোর কোনো ক্ষতি করা হবে না বলে তালেবানের কাতার অফিস থেকে আশ্বস্ত করা হয়েছিল৷ দূতাবাস খালি না করার জন্য ভারতের কাছে আহ্বান জানিয়েছিল তালেবান। ভারত সরকারের সূত্র অনুযায়ী, কাতারে অবস্থিত তালেবান নেতা আব্বাস স্টানিকজাইয়ের অফিস থেকেই এই বার্তা দেওয়া হয়েছিল।

চলতি সপ্তাহের শুরুতেই আফগানিস্তানের নিজেদের দূতাবাসের কর্মীদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে ভারত।ভারতীয় বিমান বাহিনীর দুটি সি-১৭ বিমানে করে দূতাবাসের কর্মীদের কাবুল থেকে ফিরিয়ে আনা হয়।আফগানিস্তানের ভারতীয় রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনা হয়।যদিও এখনও প্রায় এক হাজার ভারতীয় আফগানিস্তানে আটকে রয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31