IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> রাজশাহী >> ঝিকরা উচ্চ বিদ্যালয়ে অর্থের বিনিময়ে গোপনে কর্মচারী নিয়োগের অভিযোগ

ঝিকরা উচ্চ বিদ্যালয়ে অর্থের বিনিময়ে গোপনে কর্মচারী নিয়োগের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারার ঝিকরা উচ্চবিদ্যালয়ের গোপনে নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। ম্যানেজিং কমিটির অনেক সদস্যদের না জানিয়ে প্রধান শিক্ষক ও সভাপতি গোপনে নিজেদের পছন্দের প্রার্থীদের টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন। নিয়োগ বন্ধের দাবি জানিয়ে কমিটির এক সদস্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও কাজ হয়নি।

কমিটির সদস্য কুসুম বিবির দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ এক যুগ ধরে আফতাব উদ্দিন আবুল ঝিকরা উচ্চবিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। নিয়োগ বাণিজ্য ও বিদ্যালয়টি কব্জায় রাখার জন্য নিজের পছন্দের লোকজন নিয়ে কমিটি গঠন করেছেন। কমিটির সভাপতি থাকাকালীন সময়ে অর্থের বিনিময়ে ১৬ জন শিক্ষক-কর্মচারি নিয়োগ দিয়েছেন। কমিটির মেয়াদ শেষ হওয়ার দুইদিন আগে গত ১৪ আগস্ট তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

কুসুম বিবি অভিযোগ করে বলেন, নিয়োগ প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত তাকে জানানো হয়নি।

বিদ্যালয়ের সভাপতি আফতাব উদ্দিন আবুল ও প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া বাণিজ্যের সুবিধার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ দিয়েছেন। বিষয়টি জানার পর নিয়োগ প্রক্রিয়া বন্ধের জন্য লিখিত আবেদন করেও তা বন্ধ হয়নি। স্থানীয় লোকজন অভিযোগ করেন, লাখ-লাখ টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বাণিজ্য করা হলেও বিদ্যালয়ের অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। জরাজীর্ণ ভবনে পাঠদানসহ সব ধরণের কার্যক্রম চলছে।

এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি, এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি সাক্ষাতে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।

বিদ্যালয়ের সভাপতি আফতাব উদ্দিন আবুলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31