IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> জাতীয় >> নিজ মেয়েকে ঘরে আটকে রেখে ‘সাধক’ বাবার ধর্ষণ

নিজ মেয়েকে ঘরে আটকে রেখে ‘সাধক’ বাবার ধর্ষণ

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরেই ১৬ বছর বয়সী মেয়েকে ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগে শরীফুল ইসলাম নামে কথিত এক সাধককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানায়, কথিত এই সাধক নিজ মেয়েকে নাটোরের বড়াই গ্রামে নিজ বাড়িতে নিয়ে আটকে রেখে গত ২ মাস ধরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করছিলেন।

এ বিষয়ে বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন সংস্থার ডিআইজি শেখ নাজমুল আলম।

তিনি বলেন, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে মানিকগঞ্জের হরিরামপুর থানাধীন বসন্তপুর বাগডাংগী নামের দুর্গম এলাকার পদ্মার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নাজমুল আলম বলেন, ‘কথিত সাধক শরীফুল সন্ন্যাসীর বেশ ধারণ করলে ২ বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এ সময় তার মেয়ে নাটোর দীঘাপাতিয়া পূর্ব হাগুরিয়া গ্রামে নানার বাড়িতে চলে যায়। গত ঈদুল আজহার ৬ দিন আগে শরীফুল বিভিন্ন কৌশলে মেয়েকে নাটোর বড়াইগ্রামে তার বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার পর সে মেয়েটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। একপর্যায়ে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ও আটক রেখে জোরপূর্বক ধর্ষণ করেন।’

ডিআইজি নাজমুল বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি শরীফুল মেয়েকে নিয়মিত ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ সময় বাড়িতে কোনো লোকজন এলে মেয়েটির সঙ্গে কাউকে দেখা বা কথা বলতে দেয়া হতো না। এক পর্যায়ে মেয়েটি তার নানির সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয় এবং মা ও নানি মিলে মেয়েটিকে উদ্ধার করে নাটোরের বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।’

মামলা দায়েরের পর অভিযুক্ত আত্মগোপন করেন। অবশেষে সিআইডির একটি চৌকস দল মানিকগঞ্জ জেলা সিআইডির সহায়তায় তাকে গ্রেফতার করে। শরীফুলের বিরুদ্ধে একই থানায় ২০১৫ সালের ২৪ আগস্ট তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামি শরীফুলকে নাটোর জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ডিআইজি নাজমুল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31