IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘নেতাদের গ্রেপ্তার সরকারের রুটিন ওয়ার্কে পরিণত’

‘নেতাদের গ্রেপ্তার সরকারের রুটিন ওয়ার্কে পরিণত’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপিকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিতে নেতা-কর্মীদের গ্রেপ্তার সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন তিনি।

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকারের পায়ের নীচের মাটি সরে গেছে বলেই তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভর করেছে। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। ক্ষমতার দাপটে নেতা-কর্মীদেরকে পাইকারীহারে গ্রেপ্তার করতে বেপরোয়া হয়ে উঠেছে সরকার।

‘৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে ভোটের মাধ্যমে নির্লজ্জভাবে দখলকৃত রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রেখে আওয়ামী সরকার এখন ফ্যাসিবাদের চরম মাত্রায় এসে উপনীত হয়েছে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিতে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা যেন বর্তমান আওয়ামী সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে, যোগ করেন বিএনপির এ নেতা।’

মির্জা ফখরুল বলেন, দেশকে বিরোধী দলশুন্য করার ধারাবাহিক অপকর্মের অংশ হিসেবে রনিকে গ্রেপ্তার করা হলো। করোনা ভাইরাসের কারণে জনজীবনে যখন ত্রাহি ত্রাহি অবস্থা, তখন সরকার তাদের ব্যর্থতা ঢাকতেই দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখার হিড়িক শুরু করেছে। এটি গণবিরোধী সরকারের চলমান নিরবিচ্ছিন্ন দমন নীতিরই বহিঃপ্রকাশ।

মির্জা ফখরুল আরও বলেন, ‘সকল অপকর্ম ও অপশাসনের অবসান ঘটাতে জনগণ এখন ঐক্যবদ্ধ। দল, মত নির্বিশেষে সকলকে বর্তমান নিষ্ঠুর শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।’

বিএনপি মহাসচিব রনির বিরুদ্ধে দায়েরকৃত অসত্য ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31