ধূমকেতু প্রতিবেদক, লালপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নাটোরের লালপুরে এবি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রোববার বিকেলে অর্জুনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবি ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ম সম্পাদক গোলাম কাওসার, আ, স,ম মাহামুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সদস্য ফিরোজ আল হক ভুইয়া, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা।
আরও উপস্থিত ছিলেন, গোপালপুর পৌরসভা আওয়ামী লীগের একাংশের সভাপতি সাইদুর রহমান, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, এবি ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আসলাম, গোপালপুর পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রহমান মোস্তাক প্রমুখ ।


